Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পিতৃশোক নিয়েই সাদা থান পরে কল্যাণীতে ডার্বি দেখতে এলেন অরুণ

সদ্য বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হলেও, অরুণ ডার্বি মিস করার কথা ভাবেননি এক মুহূর্তও। 

পিতৃশোক নিয়েই সাদা থান পরে কল্যাণীতে ডার্বি দেখতে এলেন অরুণ

অরুণ হালদার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 July 2025 18:59

কাজল বসাক

মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohunbagan vs East Bengal) ম্যাচ মানেই সমর্থকদের (Fans) আবেগ। প্রিয় দলকে সমর্থন করতে মাঠে ছুটে যাওয়া, বাঁধ ভাঙা উল্লাস। সেখানে কোনও প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না।

শনিবার কল্যাণীতে ছিল বহু প্রতীক্ষিত ডার্বি। সিএফএল-এর (CFL) এই ম্যাচ ঘিরে ছিল এক আবেগঘন মুহূর্ত। সবুজ-মেরুন আর লাল-হলুদ জার্সি পরে মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা, আর মাঠের বাইরে তাদের জন্য প্রার্থনা, উত্তেজনা আর আনন্দ-বিষাদের স্রোতে ভেসে গেল গোটা স্টেডিয়াম। সাধারণ ফুটবল পাগল মানুষের কাছে ডার্বি মানেই যেন একটা উৎসব। সেই আবেগকে আরও গভীর করে তুললেন নদিয়ার ফুলিয়ার বাসিন্দা, অন্ধ ইস্টবেঙ্গল ভক্ত অরু হালদার। 

সদ্য বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হলেওঅরুণ ডার্বি মিস করার কথা ভাবেননি এক মুহূর্তও। সাদা থান পরা, মুখে কাঁচা-পাকা গোঁফ-দাড়ি, কপালে লাল-হলুদ ফেট্টি বাঁধা অরু জানালেন“এবার কল্যাণীতে প্রথম ডার্বি, আমি বহুবার ডার্বি দেখেছি কিন্তু এই প্রথম আমাদের জেলায়। আমি গর্বিত। তাই চেয়েছিলাম ইতিহাসের সাক্ষী হতে।” 

তাঁর বাবাও ছিলেন ফুটবলপ্রেমী, নিয়মিত খেলা দেখতেন। বাবার প্রতি শ্রদ্ধা আর ইস্টবেঙ্গলের প্রতি ভালবাসা একসঙ্গে মিশে গিয়েছে তাঁর জীবনে। তিনি বলেন, “মাকে যতটা শ্রদ্ধা করি, ইস্টবেঙ্গলকেও ততটাই করি।” অরু হালদারের মতো মানুষের ভালবাসাই প্রমাণ করে, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।”


```