Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এমএলএস-এর নিষেধাজ্ঞা পেয়ে চরম হতাশ ও ক্ষুব্ধ মেসি-আলবা

মেসি ও আলবা দু’জনেই ‘চরম হতাশ’ ও ‘রীতিমতো ক্ষুব্ধ’। সিদ্ধান্তটি তাঁরা মেনে নিতে পারছেন না। 

এমএলএস-এর নিষেধাজ্ঞা পেয়ে চরম হতাশ ও ক্ষুব্ধ মেসি-আলবা

লিওনেল মেসি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 July 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ অল-স্টার ম্যাচে অংশ নেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি (Lionel Messi) ও জর্ডি আলবা (Jordi Alba)। এই কারণে এই দুই ফুটবলারের উপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে মেজর লিগ সকার (MLS)। আর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে রীতিমতো মর্মাহত ও ক্ষুব্ধ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।

এমএলএস-এর নিয়ম অনুযায়ী, কোনও ফুটবলার যদি অল-স্টার গেম না খেলতে চান তবে তাঁকে আগেই অনুমতি নিতে হবে। আর সেটা না হলে তিনি তাঁর ক্লাবের পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। জানা গিয়েছে মেসি ও আলবা আগে থেকে কোনওরকম অনুমতি নেননি কর্তৃপক্ষের কাছ থেকে।

অল-স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলকে ৩-১ গোলে হারায় এমএলএস অল-স্টারস। এরপর স্থানীয় সময় শুক্রবার বিকেলে মায়ামির পরের ম্যাচে মেসি ও আলবাকে নিষিদ্ধ করে এমএলএস কর্তৃপক্ষ। আগামীকাল ভারতের সময় অনুযায়ী ভোরে নিজেদের পরের ম্যাচে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি।

এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্টার মায়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস। তিনি জানালেন, মেসি ও আলবা দুজনেই ‘চরম হতাশ’ ও ‘রীতিমতো ক্ষুব্ধ’। সিদ্ধান্তটি তাঁরা মেনে নিতে পারছেন না। শুক্রবার সাংবাদিকদের মাস বলেন, “তাঁদের প্রতিক্রিয়া একদম প্রত্যাশিত। তাঁরা খেলতে চান। অল-স্টার ম্যাচে না খেলায় নিষেধাজ্ঞা! এটা তাদের কাছে একেবারেই অযৌক্তিক লেগেছে। আমি এই নিয়মের সঙ্গে একমত নই। আমি লিগ কমিশনারকে আমার আপত্তি স্পষ্টভাবে জানিয়েছি। নিয়মটি বদলানো উচিত, এবং ভবিষ্যতে সেটাই হবে বলে আশা করছি।

গত সপ্তাহে টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয় ২০২৫ এমএলএস অল-স্টার উইক। মেসি ও আলবা দুজনই ভক্তদের ভোটে নির্বাচিত হয়েছিলেন অল-স্টার স্কোয়াডে। যেখানে তাঁরা মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে খেলতেন। কিন্তু তাঁরা সেই ম্যাচে অংশ নেননি। এর পরিপ্রেক্ষিতে এমএলএস শুক্রবার এক বিবৃতিতে জানায়, মেসি ও আলবা শনিবার রাতের ইন্টার মায়ামি বনাম সিসিনাতি ম্যাচে খেলতে পারবেন না।

এমএলএস কমিশনার ডন গারবার বিষয়টি নিয়ে বলেন, “আমি জানি মেসি এই লিগকে ভালবাসে, এবং সে লিগের জন্য অনেক কিছু করেছে। তবে অল-স্টার ম্যাচ নিয়ে আমাদের দীর্ঘদিনের নিয়ম আছে, এবং সেটা প্রয়োগ করা ছাড়া উপায় ছিল না। যদিও সিদ্ধান্তটি কঠিন, আমরা নিয়মটি নিয়ে পুনর্বিবেচনার কথা চিন্তা করছি


```