Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাল সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের, চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মোলিনা

আমদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমরা আগের সপ্তাহে আইএফএ শিল্ড জিতেছি। আমদের দল তৈরি আছে সুপার কাপ খেলার জন্য।

কাল সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের, চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মোলিনা

হোসে মোলিনা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 October 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: এবার আইএসএলের আগেই হচ্ছে সুপার কাপ (Super Cup 2025)। আর সুপার কাপ খেলতে ইতমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছে কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল শনিবার তাদের সুপার কাপ অভিযান শুরু করবে ডেম্পোর বিরুদ্ধে। আর একই দিনে মোহনবাগানও (Mohunbagan) তাদের এবারের সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে। সবুজ-মেরুনের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।

বৃহস্পতিবার গোয়ায় পৌঁছনোর পর অনুশীলন শুরু করে দিয়েছে মোরিনার্স। আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারানোর পর হোসে মোলিনার ছাত্ররা ফুরফুরে মেজাজেই আছেন। পাশাপাশি বাগান সমর্থকদের মধ্যে এসিএল২ খেলতে ইরানে না যাওয়া নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল তাও অনেকটা প্রশমিত হয়েছে গোষ্ঠ পাল সরণির ক্লাব ডার্বি জিতে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ায়।

 

সুপার কাপে অভিযান শুরুর আগের দিন সাংবাদিক সম্মলেনে (Press Meet) অনিরুদ্ধ থাপাকে নিয়ে এসেছিলেন মোহনবাগানের হেডস্যার হোসে মোলিনা (Jose Molina)। সেখানে তিনি বললেন, আমদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমরা আগের সপ্তাহে আইএফএ শিল্ড জিতেছি। আমদের দল তৈরি আছে সুপার কাপ খেলার জন্য কোন ইনজুরি নেই দলের মধ্যে। কালকের ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত আছি। অবশ্যই আমদের দল খুব ভাল, আইএফএ শিল্ড জিতেছে, কিন্তু সেরা হতে গেলে আরও বেশি ম্যাচ খেলতে হবে আমাদের। আমি জানি চেন্নাইয়িনের কোচ ক্লিফোর্ড মিরিন্ডা প্রচুর অভিজ্ঞ।গত বছর ওড়িশা এফসিকে সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন। চেন্নাই দলেও বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে। তবে আমরাও চেষ্টা করব আমাদের সেরাটা তুলে ধরতে। দলের ডিফেন্সিভ ভাগটা ভাল থাকলে সাফল্য আসবেই। আমাদের লক্ষ্য দল যাতে কোন গোল না হজম করে। একসময় মোহনবাগানের সহকারী কোচ ছিলেন ক্লিফোর্ড মিরিন্ডা, কিন্তু আগামীকাল দেখা যাবে কে কতটা সুবিধা নিতে পারবে। আগামীকাল খুব ভাল ম্যাচ হতে চলেছে। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মেরিনার্স মিডফিল্ডের অন্যতম ভরসা অনিরুদ্ধ থাপা বললেন, আমদের প্রস্তুতি খুবই ভাল হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, সুপার কাপ ভাল ভাবে খেলে ট্রফি ঘরে আনা। আমার প্রাক্তন দল চেন্নাইকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলতে চাই। আমি আশা করি অপুইয়া আর আমার বোঝাপড়া দলকে সুবিধা দেবে” 


```