Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কিউয়িদের হারানো মানেই বিশ্বকাপের ফাইনালে ভারতের মহিলারা, এবারও কি সেই ধারাই বজায় থাকবে?

এর আগে ২০০৫ এবং ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল। দুবারই ভারত ফাইনালে উঠেছিল।

কিউয়িদের হারানো মানেই বিশ্বকাপের ফাইনালে ভারতের মহিলারা, এবারও কি সেই ধারাই বজায় থাকবে?

টিম ইন্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 October 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীবারে নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলাদের ওডিআই বিশ্বকাপের (Women’s ODI World Cup) সেমিফাইনালে উঠে পড়েছে ভারত (India beat New Zealand)। পরপর তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডডের কাছে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। এর পর ডু-অর-ডাই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে পা রেখেছে হরমনপ্রীত ব্রিগেড। 

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির কারণে প্রতি ইনিংস ৪৯ ওভারে নামিয়ে আনা হয়। টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে ৩৪০ রান করে। আবার বৃষ্টি শুরু হয় এবং ম্যাচটি ৪৪ ওভারে নিয়ে আসা হয়। নিউজিল্যান্ডের সামনে ৩২৫ রানের লক্ষ্যমাত্রা ছিলযা তারা অর্জন করতে ব্যর্থ হয় এবং আট উইকেট হারিয়ে মাত্র ২৭১ রান করতে পারে।

এই নিয়ে তৃতীয়বারের মতো ভারত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল। এর আগে ২০০৫ এবং ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল। দুবারই ভারত ফাইনালে উঠেছিলকিন্তু দুবারই হেরেছিল। টিম ইন্ডিয়ার তিনটি জয়ের মধ্যে একটি সাধারণ বিষয়ও রয়েছে, ভারত তিনটি ম্যাচই জিতেছে প্রথমে ব্যাট করে। 

গতকালের ম্যাচে ভারতের ওপেনার তথা সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসের জন্য তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হন। এর মাধ্যমে মান্ধানা শার্লট এডওয়ার্ডসকে ছাড়িয়ে যান। এটি ছিল মান্ধানার ১৮তম প্লেয়ার অব দ্য ম্যাচ পুরষ্কারযেখানে এডওয়ার্ডস ১৭ বার এই খেতাব জিতেছেন। এখনএই ক্ষেত্রে কেবল মিতালি রাজ এবং স্টেফানি টেলর মান্ধানার চেয়ে এগিয়ে। টেলরের ২৮ বার ম্যাচ সেরা হয়েছেন আর মিতালি এই খেতাব জিতেছেন ২০ বার।


```