Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘বিরাটের উচিত হতাশ না হয়ে নিজের ব্যাটিং উপভোগ করা’, কোহলিকে বিশেষ পরামর্শ ইরফানের

এই প্রথমবারের মতো কোহলি তাঁর ওয়ানডে কেরিয়ারে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন।

‘বিরাটের উচিত হতাশ না হয়ে নিজের ব্যাটিং উপভোগ করা’, কোহলিকে বিশেষ পরামর্শ ইরফানের

বিরাট কোহলি ও ইরফান পাঠান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 October 2025 12:17

দ্য ওয়াল ব্যুরোবিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার কাছে চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ (Australia vs India ODI Series) বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিরিজে এই দুই মহাতারকার ব্যর্থতা মানেই আন্তর্জাতিক কেরিয়ার শেষ। চলতি অস্ট্রেলিয়ার সফরের পার্থে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে বিরাট করেছিলেন শূন্য আর রোহিতের ব্যাট থেকে এসেছিল ৮ রান। দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে অবশ্য ছন্দ ফিরে রোহিত করেছেন ৭৩ রান, যা দলের পক্ষেও সর্বোচ্চ। তবে দ্বিতীয় ম্যাচেও শূন্য রান করে আউট হয়ে খাতা খুলতে পারলেন না বিরাট।

তবে কোহলির এই পারফরম্যান্সের পর প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান (Irfan Pathan) মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে টানা দুটি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পরও তারকা ব্যাটার বিরাট কোহলির হতাশা প্রকাশ করা উচিত নয়। তিন ম্যাচের সিরিজে ভারতীয় দল ইতিমধ্যেই ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে, তবে কোহলির ফর্ম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া সফরে কোহলির অবস্থা বেশ খারাপ। 

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার লক্ষ্যে থাকা কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে খাতা না খুলেই আউট হয়েছেন। এই প্রথমবারের মতো কোহলি তাঁর ওয়ানডে কেরিয়ারে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন। অ্যাডিলেডে কোহলির পারফরম্যান্স বরাবরই দুরন্ত। এবারই প্রথম ব্যর্থ হলেন তিনি। কোহলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর টিম ইন্ডিয়া জার্সিতে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন। কোনও সন্দেহ নেই যে, কোহলির লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলা। 

ইরফান কোহলি সম্পর্কে বলেছেন, "আমরা খুব কমই দেখেছি যে, কোহলির মতো কোনও ব্যাটার পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এরকম ঘটনা খুব একটা ঘটে না। এটা চাপ, অলসতা বা অন্য কিছু হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই সব আলোচনা ঘুরপাক খাচ্ছে, একটা পরিবেশ তৈরি করছে। আমাদের সতর্ক থাকতে হবে যে, রোহিত ও বিরাট যাতে পরিবেশের দ্বারা প্রভাবিত না হন। যদি তাঁদের পারফরম্যান্স ভাল না হয়, তাহলে তাঁরা খেলবেন না। তাঁরা কীভাবে এই রকম অবস্থা থেকে উঠে দাঁড়াবেন? তাঁরা দ্রুত একটি সিঙ্গেল নিক স্ট্রাইক রোটেট করুক। তাহলেই বড় ইনিংস খেলতে পারবেন। যখন আপনি দুবার শূন্য রানে আউট হন, তখন আপনি রান করতে চান। কিন্তু তাঁদের নিশ্চিত করতে হবে যে তাঁরা হতাশ নন। যদি তাঁরা হতাশ হয়ে পড়েন, তাঁহলে তারা ব্যাটিং উপভোগ করবেন না। তাঁদের ব্যাটিং উপভোগ করতে হবে। একবার তাঁরা সময় দিলে রান আসবে এবং তাঁরা পিছনে ফিরে তাকাবেন না।" কোহলি ওয়ানডে ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালবাসেন।"

সেই সঙ্গে জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান বলেছেন, "রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই জনই দুরন্ত ব্যাটার। তাই, যদি তাঁরা লড়াই করেন, তাহলে তাঁদের সঙ্গে লেগে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটা কঠিন কারণ যশস্বী জয়সওয়াল বেঞ্চে আছেন। কিন্তু মাথার উপর ঝুলন্ত তরবারি নিয়ে খেলা সহজ নয়। আমি আশা করি এটি কোহলির উপর প্রভাব ফেলবে না।"


```