Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাটকে উড়িয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান

২-১ গোলে জিতে ডার্বির আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস বাড়িয়ে নিল গঙ্গা পাড়ের ক্লাব।

কালীঘাটকে উড়িয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান

মোহনবাগান বনাম কালীঘাট এমএস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 July 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: ১৯ তারিখ কলকাতা লিগের ডার্বি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান কেউই তাদের পুরো শক্তি নিয়ে নামবে না। তাই সমর্থকদের মধ্যে উৎসাহ সেরকম নেই। তাও এবার ডার্বি হচ্ছে কলকাতা থেকে অনেকটা দূরে, কল্যাণীতে। যা নিয়ে আইএফএর বিরুদ্ধে আঙুল তুলেছেন বাগান কর্তারা। তাঁদের অভিযোগ, এতো দূরে ম্যাচ দেওয়ায় সমর্থকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

তবুও ডার্বির মাহাত্মই আলাদা। এই দুই শতাব্দী প্রাচীন দল মুখোমুখি হওয়া মানেই, সমর্থকদের আবেগ, কান্না, হাসি। তবে এই মেগা ম্যাচের আগে গোষ্ঠ পাল সরণির ক্লাব কিন্তু বুঝিয়ে দিল তারা অনেকটাই তৈরি প্রতিপক্ষের থেকে।

ডার্বির আগের দুই ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। প্রথমে কাস্টমসের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ড্র করার পর মঙ্গলবার তারা হেরে গিয়েছে পাঠচক্রের কাছে। এদিক থেকে ডার্বির আগের ম্যাচ জিতে কিন্তু মনোবল বাড়িয়ে নিল মোহনবাগান।

বুধবার প্রিমিয়র ডিভিশন লিগের ম্যাচে কালীঘাট মিলন সংঘের মুখোমুখি হয়েছিল মেরিনার্স। তাদের লক্ষ্য ছিল এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। তবে এদিন দল হিসাবে খুব একটা ভাল খেলতে না পারলেও জয় নিয়েই কিন্তু মাঠ ছেড়েছে ডেগি কার্ডোজোর ছাত্ররা। কালীঘাট এমএসকে তারা হারিয়েছে ২-১ গোলে।

এদিন আক্রমণাত্মক মনোভাব নিয়েই শুরু করে সবুজ-মেরুন। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই মেরিনার্সকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। যদিও খেলার গতির বিরুদ্ধে গিয়ে ১৮ মিনিটে কালীঘাট সমতায় ফেরে সুরজিৎ হালদারের গোলে। ১-১ সমতাতেই বিরতিতে যায় বাগান।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আসে ৬৪ মিনিটে। মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান করণ রাই। ২-১ গোলে জিতে ডার্বির আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস বাড়িয়ে নিল গঙ্গা পাড়ের ক্লাব।


```