Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সিএবিতে কি এবার নির্বাচন? নাকি মোহনবাগানের মতো সৌরভ-অভিষেক মিলিজুলি কমিটি!

সৌরভ ও অভিষেকের মধ্যে সম্পর্কের রসায়ন নিয়ে কিন্তু এর আগে প্রশ্ন ওঠেনি। কিন্তু এবার নাকি এই দু’জনই যুযুধান প্রতিপক্ষ হতে পারেন। 

সিএবিতে কি এবার নির্বাচন? নাকি মোহনবাগানের মতো সৌরভ-অভিষেক মিলিজুলি কমিটি!

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক জালমিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 July 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: ২০ সেপ্টেম্বর কলকাতার একটি অভিজাত হোটেলে রয়েছে সিএবির বার্ষিক সভা। সেদিন সিএবি-র নতুন পদাধিকারীদের বেছে নেওয়া হবে। তার আগে ১৮ সেপ্টেম্বর সভাপতি পদের মেয়াদ শেষ হচ্ছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, স্নেহাশিসের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন কে? নতুন প্রশাসকমণ্ডলী কি নির্বাচন হবে ভোটাভুটির মাধ্যমে?

বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার আগে সিএবির সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay)। সৌরভ বোর্ডের পদ অলঙ্কৃত করার পর সিএবির প্রেসিডেন্ট হন অভিষেক ডালমিয়া। অভিষেকের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বাংলা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হন সৌরভের দাদা তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস। এবার তাঁর মেয়াদ শেষ হতে চলেছে, তাই পরবর্তী প্রেসিডেন্ট নিয়ে এখন চলছে জোরদার আলোচনা।

এদিকে, সিএবি সূত্রে জানা গিয়েছে সভাপতি পদে পাল্লা ভারী মহারাজেরই। আসলে বহুদিন ধরেই সিএবিতে নির্বাচন (CAB Election) হয় না। মোটামুটি এক জোট হয়েই প্রশাসক কে হবেন, তা ঠিক হয়। তবে এবার কিন্তু বাংলা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অন্দরে অন্য কথাও শোনা যাচ্ছে। অভিষেক ডালমিয়াও (Abhishek Dalmia) নাকি কোমর বেঁধে প্রস্তুত হচ্ছেন সভাপতি পদের জন্য।

সৌরভ ও অভিষেকের মধ্যে সম্পর্কের রসায়ন নিয়ে কিন্তু এর আগে প্রশ্ন ওঠেনি। কিন্তু এবার নাকি এই দুজনই যুযুধান প্রতিপক্ষ হতে পারেন। এই দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি না হলেও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ কয়েক মাস আগে থেকেই সভাপতি হওয়ার রাস্তা প্রশস্ত করতে মাঠে নেমে পড়েছেন। সচারচর পয়লা বৈশাখের দিন বিভিন্ন ক্লাবের বারপুজোয় তাঁকে দেখা যায় না। এবার কিন্তু তিনি আটটি ক্লাবের বারপুজোয় গিয়েছিলেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটি জেলাতেও গিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। যেটাও আগে সে ভাবে দেখা যায়নি।

আসলে সিএবির যদি নির্বাচন হয়, তবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেলা প্রতিনিধিদের ভোট। অনেকেই মনে করছেন, সৌরভের জেলা সফরের আসল উদ্দেশ্য হল, ভোটব্যাঙ্ক মজবুত করা। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে বিদেশে থাকার জন্য যেতে পারেননি সৌরভ। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

এদিকে অবশ্য বসে নেই অভিষেক ডালমিয়াও। তিনিও নিজের মতো করে কাজ শুরু করে দিয়েছেন। সিএবির অন্দরে অনেকেই নাকি পিছন থেকে সমর্থন জোগাচ্ছেন বলে জানা গিয়েছে। তবে অনেকেই মনে করছেন, অভিষেক হয়তো সৌরভের বিরুদ্ধে নির্বাচনে লড়ার মতো সাহস শেষ পর্যন্ত দেখাবেন না। 

সম্প্রতি মোহনবাগানের নির্বাচন উপলক্ষে প্রচুর বিতর্ক দেখা গিয়েছিল। এক সময়কার হরিহর আত্মা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত ক্লাব সচিব পদের নির্বাচন নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছিলেন। এরপর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে, ক্লাবের ঐতিহ্য ও সমর্থকদের আবেগের কথা ভেবে ফিফটি-ফিফটি রফাসূত্র হয়। সচিব হন সৃঞ্জয় ও সভাপতি দেবাশিস। এখন অনেকেই মনে করছেন, সিএবিতেও সেই দৃশ্য দেখা যেতে পারে। সেক্ষেত্রে সৌরভকে সচিব মেনে নিলে কমিটিতে স্থান হতে পারে অভিষেক ঘনিষ্ঠদের।

এদিকে সিএবির এই আবহের মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে দুই পক্ষেরই একজন করে সদস্যর বিরুদ্ধে। সৌরভ ঘনিষ্ঠ বলে পরিচিত উয়াড়ি ক্লাবের প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে। নিস্তার পায়নি অভিষেক শিবিরও। টাউন ক্লাবের দেবব্রত দাসের বিরুদ্ধেও উঠেছে নানা অভিযোগ।


```