Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাট-রোহিতের অবসরের পিছনে কি বোর্ড? রাজীব শুক্লা জানালেন আসল বিষয়

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা স্পষ্ট করে দিয়েছেন, বিরাট-রোহিতের সঙ্গে এমন কিছুই হয়নি। তিনি বলেছেন, টেস্ট থেকে সরে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণ রোহিত এবং কোহলির নিজস্ব ছিল। 

বিরাট-রোহিতের অবসরের পিছনে কি বোর্ড? রাজীব শুক্লা জানালেন আসল বিষয়

রাজীব শুক্লা, বিরাট কোহলি ও রোহিত শর্মা

শেষ আপডেট: 16 July 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) তৃতীয়টিতে হেরে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা, (Rohit Sharma, Virat Kohli), রবিচন্দ্রন অশ্বিনদের অবসরের পর এখন লাল বলের ক্রিকেটে ভারতে চলছে গৌতম গম্ভীর-শুভমান গিল যুগ। ভারত লর্ডসে তৃতীয় টেস্টে হেরেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার জন্য। আর টিম ইন্ডিয়ার এই হারের পরই ফের শিরোনামে চলে এসেছেন বিরাট ও রোহিত।

লর্ডসে হার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দলের ব্যাটিং গভীরতা সামলানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। করুণ নায়াররা কখনওই বিরাট, রোহিতের বিকল্প হতে পারেন না। ভারতের জার্সিতে বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল-সহ কিছু প্রাক্তন ক্রিকেটার তো কোহলিকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধও জানিয়েছেন।

অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর দলের দুই স্তম্ভ রোহিত ও বিরাট টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। সেই সময় বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই দুই মহাতারকার অবসরের পিছনে রয়েছে বিসিসিআই (BCCI) ও টিম ম্যানেজমেন্টের চাপ। 

ভারতের লর্ডস টেস্টে হারের পর ফের দাবি উঠেছে, ফেরানো হোক রোহিত-বিরাটকে। সোশ্যাল মিডিয়ায় চলছে দল গঠন ও বিরাট, রোহিত প্রসঙ্গ নিয়ে বোর্ডকে তুলোধনা। আর এই দাবি ওঠার পর আসরে নামল বিসিসিআই। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) স্পষ্ট করে দিয়েছেন, বিরাট-রোহিতের সঙ্গে এমন কিছুই হয়নি। তিনি বলেছেনটেস্ট থেকে সরে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণ রোহিত এবং কোহলির নিজস্ব ছিল। বোর্ডের পক্ষ থেকে তাঁদের উপর কোনও হস্তক্ষেপ বা চাপ ছিল না।

এই বছরের শুরুতে, ভারত বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৪ ব্যবধানে হেরে যায়। তারপর থেকেই রোহিত-বিরাটের  অবসর নিয়ে আলোচনা শুরু হয়। বিসিসিআইয়ের হস্তক্ষেপ নিয়েও আলোচনা শুরু হয়। এমনও জল্পনা ছিল যে, বিসিসিআই তরুণদের টেস্ট দলে আনার পক্ষে এবং বোর্ড হয়তো অভিজ্ঞ খেলোয়াড়দের অবসর নিতে বলেছে। তবে শুক্লা এই দাবিগুলি অস্বীকার করে বলেন যে, অবসর নেওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের নিজস্ব।

শুক্লা বলেন, ভারতীয় ক্রিকেটে কোহলি এবং রোহিত উভয়ের অবদানের জন্য বিসিসিআই তাঁদের সম্মান করে। কিন্তু কোনও খেলোয়াড়ের কোনও ফরম্যাট থেকে সরে আসার সিদ্ধান্তকে প্রভাবিত করে না। বোর্ড সর্বদা দীর্ঘতম ফরম্যাটে দুই জায়ান্টকে মিস করবে

শুক্লা বলেনআমি কিছু বিষয় চিরতরে স্পষ্ট করে বলতে চাই। আমরা সকলেই রোহিত এবং বিরাটের অনুপস্থিতি অনুভব করছি, কিন্তু তাঁরা নিজেরাই টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের নীতি হল তারা কখনও বলে না, এবার অবসর নাও। এটা খেলোয়াড়ের নিজস্ব সিদ্ধান্ত। তাঁরা নিজেরাই অবসর নিয়েছে। আমরা সবসময় তাঁদে মিস করব। আমরা তাঁদের দুর্দান্ত ব্যাটার হিসাবে বিবেচনা করি। ভাল দিক হল, দুই জনেই ওয়ানডেতে উপলব্ধ।


```