Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএল স্থগিতের খবর শুনে হাসি পেয়েছিল সুনীলের, কারণ জানলে চমকে যাবেন

আমি স্বীকার করতে বাধ্য যে এটি শুনে আমার হাসি পেয়েছিল। এর কারণ হল আমি ছুটিতে ছিলাম। সে সময় আমি বিষয়টির গভীরে যাইনি। আমার তখন নজর ছিল নিজেকে ফিট রাখা। 

আইএসএল স্থগিতের খবর শুনে হাসি পেয়েছিল সুনীলের, কারণ জানলে চমকে যাবেন

সুনীল ছেত্রী

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 July 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: এফএসডিএল (FSDL) ক্লাবগুলি ও ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিয়ে সম্প্রতি জানিয়ে দিয়েছে, আপাতত তারা আইএসএল (ISL) স্থগিত রাখছে। এরপরই ভারতীয় ফুটবলে আঁধার নেমে এসেছে। কোটি কোটি টাকা খরচ করে দল গড়ে ক্লাবগুলি। ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য তারা দল গঠনও শুরু করে দিয়েছে। পাশাপাশি ভারতীয় ফুটবলের এই শীর্ষ টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেকের রুটি-রোজগার। তাই ইন্ডিয়ান সুপার লিগ না হলে যে অনেকেরই অসুবিধা হবে, এটা বলাই বাহুল্য।

বুধবার জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং শীর্ষ স্ট্রাইকার সুনীল ছেত্রী বলেছেনভারতীয় ফুটবলে অনিশ্চয়তার বর্তমান অবস্থা খুবই উদ্বেগজনক। আইএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখায় খেলাধুলার বাস্তুতন্ত্র (Eco System) "চিন্তিত, আহত এবং ভীত"।

মেন ইন ব্লুজ জার্সিতে সুনীলের গোলের ধারে কাছে নেই আর কোনও ফুটবলার। তিনি আই লিগ খেলেন বেঙ্গালুরু এফসির হয়ে। এদিন দেশে খেলাধুলার ভবিষ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৪০ বছরের এই ফুটবলার জানিয়েছেন, আইএসএল নিয়ে তাঁর কাছে অনেক ফোন আসছে। সুনীল বলেন, "শুরুতে আমি চিন্তা করছিলাম শুধু নিজেকে নিয়ে। ভাবছিলাম আমার ভবিষ্যৎ কী হবে। কী ভাবে সময় কাটাবো। কিন্তু বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি, যে আমার স্বার্থপর সমস্যাটি ততটা গুরুত্বপূর্ণ নয়

এক্স-এ সুনীল উল্লেখ করেছেন, "ভারতীয় ফুটবল বর্তমানে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, তা খুবই উদ্বেগজনক। আমি খেলোয়াড়, কর্মী, ফিজিও, ম্যাসাজারদের কাছ থেকে প্রচুর টেক্সট পেয়েছি- কেবল আমার ক্লাব থেকে নয়, অন্যান্য ক্লাব থেকেও। ভারতীয় ফুটবলেক ইকোসিস্টেমে আমরা প্রত্যেকেই যে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছি, তা নিয়ে আমি চিন্তিত, আহত এবং ভীত"

ইভেন্ট আয়োজক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে মাস্টার রাইটস চুক্তি (MRA) পুনর্নবীকরণ ঘিরে অনিশ্চয়তার কারণে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬ মরশুম স্থগিত রাখা হয়েছে। লিগটি সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) ইভেন্টটির আয়োজক। তাদের সঙ্গে এআইএফএফ-এরর মধ্যে বর্তমান এমআরএ ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে। যখন আইএসএলের তৃতীয় মাসে প্রবেশ করার কথা

ছেত্রী জানিয়েছেন, তিনি যখন প্রথম জানতে পারেন যে, লিগ স্থগিত রাখা হয়েছে তখন তিনি ছুটিতে ছিলেন। সুনীল বলেছেন, "আমি স্বীকার করতে বাধ্য যে এটি শুনে আমার হাসি পেয়েছিল। এর কারণ হল আমি ছুটিতে ছিলাম। সে সময় আমি বিষয়টির গভীরে যাইনি। আমার তখন নজর ছিল নিজেকে ফিট রাখা। অন্য কোনও বিষয় সে সময় মাথায় রাখতে চাইনি। কিন্তু সেই হাসি এখন মুছে গিয়েছে। আমি জানি যে, থিঙ্ক ট্যাঙ্ক এবং খেলা পরিচালনার সঙ্গে জড়িত সকলেই ফুটবল মরশুম শুরু করার জন্য কাজ করছেন। আমি আশাবাদী যে শীঘ্রই একটি দৃঢ় সমাধান হবে

পাশাপাশি ভারতীয় ফুটবল নিয়ে ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অবসর ভেঙে ফিরে আসা এই ফুটবলার। তিনি বলেন"সব প্রশ্নের উত্তর আমার কাছে নাও থাকতে পারে, তবে ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত সকলের প্রতি আমার বার্তা- যাঁদের জীবিকা এর উপর নির্ভর করে, খেলোয়াড়, কর্মী, কিটম্যান, ম্যাসাজার, মেডিকেল দল, প্রোডাকশন ক্রু, অপারেশন কর্মীদয়া করে শান্ত থাকুন। আমরা এক সঙ্গে এই ঝড় সামলাবো, একসঙ্গে থাকব এবং একে অপরের খোঁজ রাখব। প্রশিক্ষণ চালিয়ে যাও এবং নিজের আরও উন্নতি কর। ফুটবল শীঘ্রই আবার শুরু হবে। এটি হবেই। এআইএফএফ বলেছে যে, তারা ফুটবলের বাস্তুতন্ত্রের জন্য আইএসএলের গুরুত্ব সম্পর্কে সচেতন তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে দেশের আইনকে সম্মান করতে হবে।"


```