Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সজলের গোলে এরিয়ানকে হারিয়ে অবশেষে জয়ের সরণিতে মহামেডান

অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আসে ৬৪ মিনিটে। সজল বাগের শট বিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্সের নজর এড়িয়ে গোল লাইন অতিক্রম করে যায়।

সজলের গোলে এরিয়ানকে হারিয়ে অবশেষে জয়ের সরণিতে মহামেডান

মহামেডান বনাম এরিয়ান্স

সৌম্য বাগচী

শেষ আপডেট: 28 August 2025 19:45

দ্য ওয়াল ব্যুরোঅবশেষে জয়ের রাস্তা খুঁজে পেল মহামেডান (Mohammedan Sporting)। কলকাতা লিগের এর আগের দুই ম্যাচে উয়াড়ি ও ভবানীপুরের কাছে হেরে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। অবশ্য শুধু এই দুই ম্যাচই নয়, চলতি মরশুমে একের পর এক হারের সম্মুখীন হয়েছে মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা। সমর্থকরা হতাশ। ক্লাব কর্তা ও ইনভেস্টরদের মধ্যে সমস্যা এখনও মেটেনি। তাই মাঝেমধ্যেই ক্লাবের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ব্ল্যাক প্যান্থারর্স সমর্থকরা। তবে এরিয়ানকে হারিয়ে লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হওয়ায় কিছুটা হলেও বাড়তি অক্সিজেন ঢুকল শতাব্দী প্রাচীন এই ক্লাবে।

বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের (CFL) ম্যাচে মহামেডান এরিয়ানকে হারিয়েছে ১-০ গোলে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে সাদা-কালো ব্রিগেড। লিগ টেবিলে তারা দশম স্থানে থেকে অবনমনের আশঙ্কায় রয়েছে। যা কখনওই এই শতাব্দী প্রাচীন ক্লাবের নামের প্রতি সুবিচার করছে না। তাই এরিয়ানের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া ছিল মেহেরাজের ছাত্ররা।

প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হলেও, বেশ কিছু সুযোগ পেয়েছিল মহামেডান। অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আসে ৬৪ মিনিটে। সজল বাগের শট বিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্সের নজর এড়িয়ে গোল লাইন অতিক্রম করে যায়। ১১ ম্যাচে তিন জয় নিয়ে ১০ পয়েন্ট মহামেডানের। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে বৃহস্পতিবারের অন্য ম্যাচে বিএসএস ১-০ গোলে হারিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে।


```