Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীভূমিকে হারিয়ে কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রাখল মহামেডান

লক্ষ্মীবার মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্রদের প্রতিপক্ষ ছিল শ্রীভূমি। কিন্তু বিপক্ষ শক্তিশালী হলেও মহামেডান জিতল ৩-১ গোলে।

শ্রীভূমিকে হারিয়ে কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রাখল মহামেডান

মহামেডান বনাম শ্রীভূমি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 August 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে সাদার্ন সমিতিকে হারিয়ে কলকাতা ফুটবল লিগের (CFL) চলতি মরশুমের প্রথম জয়টি পেয়েছিল মহামেডান (Mohammedan)। এদিন সেই জয়ের ধারা অব্যাহত রেখে বারাকপুরে শ্রীভূমিকে হারাল সাদা-কালো ব্রিগেড। লক্ষ্মীবার মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্রদের প্রতিপক্ষ ছিল শ্রীভূমি। কিন্তু বিপক্ষ শক্তিশালী হলেও মহামেডান জিতল ৩-১ গোলে।

ম্যাচের ফলাফল দেখে মনে হতে পারে একতরফা ম্যাচ হয়েছে। কিন্তু মহামেডানকে এদিন যথেষ্ট বেগ দিয়েছে শ্রীভূমি। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ শুরু হলেও ১৮ মিনিটে ব্ল্যাক প্যান্থার্সকে এগিয়ে দেন  শিবা মাণ্ডি। কিন্তু এক মিনিটের মধ্যেই গোল শোধ হয়ে যায়। শ্রীভূমিকে সমতায় ফেরান অরিত্র ঘোষ। ১-১ সমতাতেই বিরতিতে যায় দুই দল। 

দ্বিতীয়ার্ধে দুই দলের কাছেই একাধিক গোলের সুযোগ এসেছিল। অবশেষে ৭৮ মিনিটে লালথানকিমার গোলে ব্যবধান ২-১ করে মহামেডান। এরপর সংযোজিত সময়ে সময়ে আদিসন সিং গোল করে মহামেডানের পক্ষে ব্যবধান ৩-১ করেন। 

এদিন কলকাতা প্রিমিয়র লিগের অপর একটি ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা  ভবানীপুর। গ্রুপ বি-তে লিগ টেবিলের শীর্ষে থাকা ইউনাইটেড কলকাতাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ভবানীপুর। অন্য ম্যাচে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড এসসি।


```