Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Mesut Ozil: কক্সবাজারে দুর্ঘটনায় ওজিলের কনভয়, অল্পের জন্য রক্ষা পেলেন জার্মান ফুটবল তারকা

ওজিলের এই পুরো সফরটি এককথায় কূটনীতি, মানবিক উদ্যোগ ও ফুটবলের মেলবন্ধন। কক্সবাজারের দুর্ঘটনা কিছুক্ষণের জন্য উদ্বেগ তৈরি করলেও তা বাংলাদেশ আসার মূল বার্তাকে ম্লান করতে পারেনি।

 

 

Mesut Ozil: কক্সবাজারে দুর্ঘটনায় ওজিলের কনভয়, অল্পের জন্য রক্ষা পেলেন জার্মান ফুটবল তারকা

মেসুত ওজিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 February 2026 10:41

দ্য ওয়াল ব্যুরো: ‘মানবিক’ সফরে বাংলাদেশে এসে আচমকা দুর্ঘটনার মুখে মেসুত ওজিলের (Mesut Ozil) কনভয়। কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘুরে ফেরার পথে বিপত্তি। যদিও প্রাক্তন জার্মান তারকা ও প্রতিনিধিদলের কেউ আহত হননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার কিছু আগে কক্সবাজার-টেকনাফ সড়কে কুতুপালংয়ের কাছে ঘটনাটি ঘটে। ওজিলের কনভয়ে থাকা একটি গাড়ির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশাটি গুরুতর ক্ষতিগ্রস্ত এবং চালক আহত হন। তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে অটোরিকশাটি ভিআইপি কনভয়ের মধ্যে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন। দুর্ঘটনার পর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

মানবিক সফর, রোহিঙ্গা শিবির পরিদর্শন

ওজিল বাংলাদেশে এসেছিলেন ১১ সদস্যের একটি তুর্কি প্রতিনিধিদলের অংশ হিসেবে। যার নেতৃত্বে ছিলেন নেজমেত্তিন বিলাল এরদোয়ান (Necmettin Bilal Erdogan), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের (Recep Tayyip Erdogan) ছেলে। দলটি উখিয়ার রোহিঙ্গা শিবিরে গিয়ে চিকিৎসা কেন্দ্র ও শিক্ষা প্রকল্প পরিদর্শন করে। তুরস্ক-সমর্থিত বিভিন্ন মানবিক উদ্যোগের কাজও খতিয়ে দেখা হয়।

সফরের অন্যতম আকর্ষণ ছিল ক্যাম্প-৪-এ রোহিঙ্গা কিশোরদের সঙ্গে ওজিলের একটি প্রীতি ম্যাচ। মাঠে জার্মানির প্রাক্তন ফুটবল তারকাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয়রা।

ঢাকায় উদ্বোধন, তারপর কক্সবাজার

বাংলাদেশ সফরের শুরুতেই ওজিল ঢাকার (Dhaka) শহিদ বুদ্ধিজীবী ডা. মহম্মদ মর্তজা মেডিক্যাল সেন্টারের সংস্কার-উদ্বোধনে অংশ নেন। তুর্কি সহযোগিতায় আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে ওই কেন্দ্রে উন্নত জরুরি পরিষেবা ও নতুন চিকিৎসা সরঞ্জাম যুক্ত হয়েছে। ওজিলের এই পুরো সফরটি এককথায় কূটনীতি, মানবিক উদ্যোগ ও ফুটবলের মেলবন্ধন। কক্সবাজারের দুর্ঘটনা কিছুক্ষণের জন্য উদ্বেগ তৈরি করলেও তা বাংলাদেশ আসার মূল বার্তাকে ম্লান করতে পারেনি।


```