Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আগামিকাল কলকাতায় ল্যান্ড করছেন মেসি, এদিকে আঁধারমগ্ন ভারতীয় ফুটবল টেক অফের অপেক্ষায়!

 চার শহর— কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি মিলিয়ে ‘গোট ট্যুরে’র (GOAT Tour) উন্মাদনা তুঙ্গে (messi in kolkata ticket price)। এদিকে, ততটাই আঁধারে দেশের শীর্ষ ফুটবল লিগ আইএসএল (ISL)।

আগামিকাল কলকাতায় ল্যান্ড করছেন মেসি, এদিকে আঁধারমগ্ন ভারতীয় ফুটবল টেক অফের অপেক্ষায়!

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 December 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: ...লোকারণ্য, মহা ধুমধাম। ভক্তেরা লুটায়ে পথে করিবে প্রণাম। কারণ, মেসি (messi in kolkata) আসছেন। এই নিয়ে দ্বিতীয় বার কলকাতায়। ইতিমধ্যে শহরে তাঁর একটি ৭০ ফুট লম্বা (messi statue kolkata) মূর্তি তৈরি করা হয়েছে বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে। এর আগে যে বার শহরে আসেন মেসি, তখন ভেনেজুয়েলার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেন ফুটবলতারকা (goat tour)। এবার যখন লিও ভারতে আসছেন, তখন তাঁর ব্যস্ত সূচি। চার শহর— কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি মিলিয়ে ‘গোট ট্যুরে’র (GOAT Tour) উন্মাদনা তুঙ্গে (messi in kolkata ticket price)। এদিকে, ততটাই আঁধারে দেশের শীর্ষ ফুটবল লিগ আইএসএল (ISL)।

আইএসএলের আগামী মরসুম কবে থেকে শুরু হবে, বা আদৌ হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এই পরিস্থিতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দিয়েছিল দেশের ১২টি ক্লাব। সেই প্রস্তাবে প্রাথমিক ভাবে রাজি হয়েছে ফেডারেশন। ক্লাবগুলির সঙ্গে মিলে যৌথ ভাবে আইএসএল আয়োজন করতে চায় তারা (messi in kolkata date)।

আগামী ২০ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল সংস্থার এগজিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। সেখানেই এই প্রস্তাব দেওয়া হতে পারে। সবুজ সঙ্কেত পেলেই আগামী পদক্ষেপ করবেন কল্যাণ চৌবেরা।

কয়েক দিন আগে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক জানিয়েছিল যে, আইএসএলের জট কাটাতে উদ্যোগী তারা। কিন্তু তার পরেও সমাধান হয়নি। ফেডারেশনের মতে, রাতারাতি কোনও সমাধান বার হওয়া মুশকিল। কিন্তু এই জটে লিগ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আর সময় নষ্ট করতে চাইছে না তারা। তাই যৌথ ভাবে লিগ আয়োজনে আগ্রহী ফেডারেশন। এখন দেখার, এ আঁধার আদৌ কাটে কিনা। কাটলেও কবে, সে উত্তরও তিমিরেই।

এদিকে, মেসির (messi kolkata) তিন দিনে চার শহর সফরে ফুটবলের ছোঁয়া প্রায় নেই কোনও অনুষ্ঠানে। বরং তিন মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ও একঝাঁক তারকার সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। খবর ছিল, প্রথমে নাকি তাঁকে সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ খেলানোর পরিকল্পনাও ছিল! পরে তাও বাতিল হয়।

১২ ডিসেম্বর কলকাতায় পৌঁছে মেসি ভার্চুয়ালি উন্মোচন করবেন লেকটাউনের ৭০ ফুটের মূর্তি। দুপুরে উড়ে যাবেন হায়দরাবাদে, যেখানে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে সাত জনের প্রদর্শনী ম্যাচ খেলবেন। এইটুকুই একমাত্র ফুটবলসুলভ কর্মসূচি।

ভারতীয় ফুটবলাররা কোথায়?

মেসির সফরে কোনও শহরেই ভারতীয় জাতীয় দলে যোগাযোগের উদ্যোগ নেই। আইএসএল বন্ধ থাকায় খেলোয়াড়দের সময় আছে, অথচ কোনও বৈঠক বা অনুশীলনের আয়োজনই হয়নি। শোনা গিয়েছে, সুনীল ছেত্রীকে মেসির সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তাঁর বক্তব্য, এতে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হবে না।

আয়োজককে কৃতিত্ব, এআইএফএফ-কে কড়া সমালোচনা

ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অনিত ঘোষের মতে, “শতদ্রু দত্ত (উদ্যোক্তা) বিশাল সাহসী কাজ করেছেন। তিন দিনের এক ইভেন্টে বড় বড় স্পনসর টেনে এনেছেন। AIFF যেখানে একটা স্পনসর জোগাড় করতে পারছে না, সেখানে শতদ্রু দত্ত অভূতপূর্ব কাজ দেখিয়েছেন।”

যদিও ফুটবল মহলের একাংশের মতে, এই টাকা যদি প্রতিভাবান বাচ্চাদের উন্নয়নে ব্যয় হত, তাহলে ভারতীয় ফুটবলের উপকারই বেশি হত।


```