Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরজুড়ে মেসি-ম্যানিয়া, স্বাগত জানাতে থাকবেন শাহরুখও! কবে, কোথায়?

আর্জেন্টাইন কিংবদন্তিকে ঘিরে হালকা শীতেও উত্তেজনার তাপমাত্রা ছুঁয়েছে চরমে। দ্বিতীয় বার কলকাতায় হাজির হচ্ছেন ‘ফুটবলের ঈশ্বর’। 

শহরজুড়ে মেসি-ম্যানিয়া, স্বাগত জানাতে থাকবেন শাহরুখও! কবে, কোথায়?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 December 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা সরগরম। কারণ একটাই—লিওনেল মেসি। সেই উন্মাদনার ঢেউয়ে এবার নাম লেখালেন শাহরুখ খানও। আগামী শনিবার, ১৩ ডিসেম্বর, কলকাতায় পা রাখতে চলেছেন বলিউডের বাদশা।

 তবে এ বার 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নয়, তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের কোনও দায়িত্বেও নয়। শহরের মাটিতে শাহরুখের পা পড়ছে একটাই কারণে, তা হল- মেসি ম্যানিয়া।

আর্জেন্টাইন কিংবদন্তিকে ঘিরে হালকা শীতেও উত্তেজনার তাপমাত্রা ছুঁয়েছে চরমে। দ্বিতীয় বার কলকাতায় হাজির হচ্ছেন ‘ফুটবলের ঈশ্বর’। আর তাঁকে স্বাগত জানাতে সল্টলেক স্টেডিয়ামে থাকবেন শাহরুখ। নিজের এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়ে আগাম উসকেও দিলেন উত্তেজনার গ্রাফ। পোস্টে লিখলেন, ‘‘এ বার কিন্তু আমার নাইটদের জন্য নয়।’’ সঙ্গে মজার টুইস্ট, ‘‘আশা করি, ভ্রমণটা বড্ড ‘মেসি’ হবে! দেখা হবে ১৩ ডিসেম্বর, সল্টলেকে।’’

এদিকে মেসির আগমনকে কেন্দ্র করে শহরে চলছে সাজো সাজো রব। বিধায়ক সুজিত বসুর উদ্যোগে ইতিমধ্যে তৈরি হয়েছে মেসির ৭০ ফুট উঁচু এক বিশাল মূর্তি। টানা ৪০ দিন ধরে শিল্পী মন্টি পালের হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে সেই প্রতিকৃতি।

এর আগেও কলকাতা মেসিকে একবার পেয়েছিল। তখন ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে এক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এ বারের মেসি-জ্বর যে আরও ব্যাপক হতে চলেছে, তা বলাই বাহুল্য।


```