Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Messi Cup: নিজের নামেই টুর্নামেন্ট, আয়োজনে এলএমটেন! জেনে নিন ‘মেসি কাপে’র খুঁটিনাটি

নিছক একটি টুর্নামেন্ট নয়, বরং ফুটবলের ভবিষ্যৎকে গড়ে তোলার এক বৈশ্বিক আসর হতে চলেছে ‘মেসি কাপ’। আর সেই উৎসবের কেন্দ্রে যিনি, তিনি নিজেই একটি ব্র্যান্ড, এক উজ্জ্বল অনুপ্রেরণা… লিওনেল মেসি।

Messi Cup: নিজের নামেই টুর্নামেন্ট, আয়োজনে এলএমটেন! জেনে নিন ‘মেসি কাপে’র খুঁটিনাটি

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 October 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: মাঠে এখনও ম্যাজিক জারি লিওনেল মেসির (Lionel Messi)। বুটজোড়া পাকাপাকিভাবে তুলে রাখেননি। যদিও তার আগে শুরু করছেন একেবারে নতুন ধাঁচের ফুটবল টুর্নামেন্ট। নামটাও আর্জেন্তিনীয় মহাতারকার নামে: ‘মেসি কাপ’ (Messi Cup)। যুব ফুটবলে বিপ্লব ঘটাতে চলা এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে, মায়ামিতে (Miami)। টুর্নামেন্টের প্রথম সংস্করণ ঘিরে ফুটবল মহলের উত্তেজনা তুঙ্গে।

কবে, কোথায়, কাদের নিয়ে?

মেসির প্রোডাকশন সংস্থা ‘৫২৫ রোসারিও’-র (525 Rosario) উদ্যোগে এই আয়োজন চলবে চলতি বছরের ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মায়ামির চেজ স্টেডিয়াম-সহ (Chase Stadium) একাধিক আইকনিক ভেন্যুতে মোট ১৮টি ম্যাচ খেলবে আটটি ক্লাবের অনূর্ধ্ব–১৬ (U16) দল। প্রত্যেকেই বিশ্বমানের। অংশ নিচ্ছে: ইন্টার মায়ামি (Inter Miami), বার্সেলোনা (Barcelona), ম্যানচেস্টার সিটি (Manchester City), রিভার প্লেট (River Plate), ইন্টার মিলান (Inter Milan), নিউয়েলস ওল্ড বয়েজ (Newell’s Old Boys), আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) ও চেলসি (Chelsea)।

কেমন হবে ফরম্যাট?

দুই গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। প্রথম তিন দিনে চলবে রাউন্ড–রবিন পর্ব, যেখানে প্রত্যেক টিম গ্রুপের বাকিদের মুখোমুখি হবে। এরপর শুরু নকআউট পর্ব—সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং গ্র্যান্ড ফাইনাল। শেষ দিন, অর্থাৎ ১৪ ডিসেম্বর, চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। যেখানে মুকুট মাথায় তুলবে ইতিহাসের প্রথম ‘মেসি কাপ’ চ্যাম্পিয়ন!

শুধু ফুটবল নয়, সাংস্কৃতিক উৎসবও

‘মেসি কাপ’ শুধুই মাঠের লড়াই নয়। এর পাশাপাশি আয়োজন করা হচ্ছে শিল্প–সংস্কৃতি ও ক্রীড়া–শিল্প সম্মেলনেরও। ফায়েনা ফোরামে (Faena Forum) বসবে ফুটবল ইন্ডাস্ট্রি সামিট। যেখানে উপস্থিত থাকবেন খেলার জগত, সংস্কৃতি ও বাণিজ্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর টুর্নামেন্টের সরকারি পার্টি ‘মেসি কাপ সামিট পার্টি’ (Messi Cup Summit Party) অনুষ্ঠিত হবে বিখ্যাত ‘পাও বাই পল কি’-তে (Pao by Paul Qui)!

‘আজকের ফুটবল আর আগামী দিনের প্রতিভার সেতুবন্ধন’—এভাবেই আয়োজনের বর্ণনা করেছেন ৫২৫ রোসারিও–র সিইও টিম পাস্তোরে (Tim Pastore)। তাঁর কথায়, ‘মেসি কাপ এমন এক মঞ্চ, যেখানে প্রতিভা, সংস্কৃতি আর সম্প্রদায়ের একত্র উদযাপন চলবে। এর মাধ্যমে তৈরি হবে এমন বাঁধন, যা ছড়িয়ে যাবে মাঠের সীমানা!’ যার সার অর্থ: নিছক একটি টুর্নামেন্ট নয়, বরং ফুটবলের ভবিষ্যৎকে গড়ে তোলার এক বৈশ্বিক আসর হতে চলেছে ‘মেসি কাপ’। আর সেই উৎসবের কেন্দ্রে যিনি, তিনি নিজেই একটি ব্র্যান্ড, এক উজ্জ্বল অনুপ্রেরণা… লিওনেল মেসি।


```