Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Indian Football Team: ২৮ জনকে নিয়েই থাইল্যান্ড যাচ্ছেন মানোলো

ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন আনোয়ার আলি। তিনিও জাতীয় দলে ফিরেছেন। দলে রয়েছেন সুনীল ছেত্রী।

Indian Football Team: ২৮ জনকে নিয়েই থাইল্যান্ড যাচ্ছেন মানোলো

ফাইল ছবি

শেষ আপডেট: 28 May 2025 22:36

দ্য ওয়াল ব্যুরো: ২৮ জনকেই নিয়েই থাইল্যান্ডে প্রীতি ম্যাচ (Friendly Match In Thailand) খেলতে যাবে ভারত (Indian Football Team)। এই কথা জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডস্যার মানোলো মার্কেজ (Manolo Marquez)। এবারই জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন কাশ্মীরের ফুটবলার সুহেল ভাট। চোট সারিয়ে দলে ফিরেছেন আনোয়ার আলিও। 

আগামী মাসে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ এবং হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে ভারত। তার জন্যই চলছে জোরকদমে অনুশীলন। কাশ্মীর থেকে অতীতে আব্দুল মজিদ, মেহেরাজউদ্দিন ওয়াডু, ইসফাক আহমেদরা জাতীয় দলে খেলেছেন। ২০২২-এ ইগর স্তিমাচের অধীনে বাহরিন এবং বেলারুসের বিরুদ্ধে খেলেন দানিশ ফারুকও। তবে সফলতম ফুটবলার হলেন মেহরাজউদ্দিন ওয়াডু। তিনি ৩২টি ম্যাচ খেলেছেন। সাফ কাপ ফাইনালে গোলও রয়েছে তাঁর। 

শ্রীনগরের বেমনিয়া এলাকার ছেলে সুহেল গত কয়েক বছর ধরে মোহনবাগানের হয়ে খেলছেন। সম্প্রতি আইএসএল এবং সুপার কাপে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। জাতীয় শিবিরেও মার্কেজের নজর কেড়েছেন। স্বাভাবিক ২০ বছরের স্ট্রাইকারকে দলে নিতে দেরি করেননি মার্কেজ।

এদিকে, ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন আনোয়ার আলি। তিনিও জাতীয় দলে ফিরেছেন। দলে রয়েছেন সুনীল ছেত্রী। গত ১০ দিন ধরে কলকাতায় প্রস্তুতি চালিয়েছে ভারতীয় দল। তার মধ্যে ছ’দিন পুরোদস্তুর অনুশীলন করেছে তারা। দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে। 

আগামী ৪ জুন পাথুম থানিতে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচ শুরু বিকেল ৬টা থেকে। ১০ জুন কুলুন সিটিতে হংকংয়ের বিপক্ষে খেলবে তারা। সেই ম্যাচ শুরু বিকেল ৫.৩০টা থেকে।

ভারতের ঘোষিত দল: 

গোলকিপার: হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং। 

ডিফেন্ডার: রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ জিঙ্ঘন, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং, অভিষেক সিং। 

মিডফিল্ডার: সুরেশ সিং, মহেশ সিং নাওরেম, আয়ুষ ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, ব্রেন্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু। 

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, মনবীর সিং, এডমুন্ড লালরিন্ডিকা, সুহেল ভাট এবং লালিয়ানজুয়ালা ছাংতে।


```