Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: উচ্ছ্বাসে ‘উলটে’ গেলেন ঋষভ! ইংল্যান্ড সফরে কি আদৌ ‘পালটাবেন' তিনি?

গতকাল চলতি আইপিএলে (IPL 2025) গ্রুপ স্তরের সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করে সেলিব্রেশনের সময় যেভাবে ডিগবাজি খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant), তাতে দেশের তামাম ক্রিকেট অনুরাগীর একটাই প্রার্থনা—উল্টে উচ্ছ্বাস দেখানো উইকেটরক্ষক যেন সত্যি পালটে যান!

IPL 2025: উচ্ছ্বাসে ‘উলটে’ গেলেন ঋষভ! ইংল্যান্ড সফরে কি আদৌ ‘পালটাবেন' তিনি?

ঋষভ পন্থ

শেষ আপডেট: 28 May 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: বেশ অনেক বছর আগেই একটি বিজ্ঞাপনী ক্যাচলাইন লোকের মুখে মুখে ঘুরত—‘উলেটে দেখুন, পালটে গেছে।‘

গতকাল চলতি আইপিএলে (IPL 2025) গ্রুপ স্তরের সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করে সেলিব্রেশনের সময় যেভাবে ডিগবাজি খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant), তাতে দেশের তামাম ক্রিকেট অনুরাগীর একটাই প্রার্থনা—উল্টে উচ্ছ্বাস দেখানো উইকেটরক্ষক যেন সত্যি পালটে যান!

এবারের আইপিএল ঋষভের কাছে ছিল সর্বার্থে দুঃস্বপ্নের টুর্নামেন্ট। গতকালের আগে কোনও ম্যাচেই সেভাবে রান আসেনি। ২৭ কোটিতে তাঁকে দলে নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু সবাইকে অবাক করে সাতাশ লাখি খেলোয়াড় মাত্র একবার সাতাশ রানের গেড়ো ডিঙিয়েছেন। আরসিবি ম্যাচ হারলেও শতরান করে ঋষভ বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি।

সমস্যাটা কি প্রাইস ট্যাগের? চাপ সামলাতে না পারার? প্রশ্ন উঠেছে। উত্তরটা তিনি নিজেই ভাল জানেন। কিন্তু ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার আবহে যেভাবে রানে ফিরলেন ঋষভ, সেটা জাতীয় দলের ম্যানেজমেন্টকে অবশ্যই বাড়তি অক্সিজেন জোগাতে চলেছে!

এবারের মতো আইপিএল অ্যাডভেঞ্চার শেষ। নতুন চ্যালেঞ্জ লাল বলে। কঠিন পরিবেশ। প্রতিকূল পরিস্থিতি। লর্ডস, হেডিংলের পিচ মোটেও পাটা থাকবে না। সুইং, সিম—দাঁত-নখ বের করে আক্রমণ শানাবে। তার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন?

জবাবে ‘বিশ্রামে’র টোটকা আওড়ালেন ঋষভ। বলে দিলেন, ‘কিছুদিনের জন্য ছুটি। খেলা নিয়ে ভাবব না। তারপর ইংল্যান্ড সিরিজ শুরু হতে চলেছে। এর জন্য ভাল মনে প্রস্তুতি নিতে চাই।‘

পিঠোপিঠি আরও একটি প্রশ্ন রাখা হয় ঋষভের কাছে। এত টাকা ঢেলে দল সাজালেন গোয়েঙ্কা। কিন্তু তার এমন পরিণতি কেন? লখনউ যে প্লে-অফের জন্যই কোয়ালিফাই করতে পারল না! জবাবে অবশ্য ততটা ডাকাবুকো শোনাল না ঋষভকে। সাফ জানালেন, দলের প্রধান বোলারদের সময়ে পাননি। কেউ চোটের জন্য পুরোপুরি বাদ পড়েছেন, কেউ বেশ কয়েকটি ম্যাচে নামতে পারেননি। আর এটাই হতাশাজনক পারফরম্যান্সের আদত কারণ!


```