Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অবনমন রাউন্ডে রেলকে বেলাইন করে গোলের মালা পরাল মহামেডান

রেলের বিরুদ্ধে মরশুমের সেরা ম্যাচটি খেলল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা। প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৬-১ গোলে ম্যাচ জিতল মহামেডান। 

অবনমন রাউন্ডে রেলকে বেলাইন করে গোলের মালা পরাল মহামেডান

মহামেডান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 13 September 2025 19:45

দ্য ওয়াল ব্যুরোঅবশেষে কলকাতা ফুটবল লিগের (CFL) রেলিগেশন রাউন্ডে (Religation Round) এসে ছন্দে ফিরল মহামেডান (Mohammean SC)। এদিন তারা রেলকে বেলাইন করল গোলের মালা পরিয়ে।

নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন রেলিগেশন রাউন্ডের ম্যাচে রেলওয়ে এফসির মুখোমুখি হয়েছিল সাদা-কালো ব্রিগেড। আর রেলের বিরুদ্ধে মরশুমের সেরা ম্যাচটি খেলল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা। প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৬-১ গোলে ম্যাচ জিতল মহামেডান। এই জয়ের ফলে প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমনের আশঙ্কা কিছুটা হলেও কাটল শতাব্দী প্রাচীন ক্লাবের।

শনিবার রেলওয়ে এফসির বিরুদ্ধে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়েন সজল বাগ, অ্যাডিসন সিংরা। মেহেরাজের ছাত্ররা জানতেন, এই ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই অবনমনের আশঙ্কা চেপে বসা। ঐতিহ্যশালী একটি ক্লাবের পক্ষে যা অত্যন্ত বেমানান। ২১ মিনিটে চমৎকার থ্রু বল থেকে গোল করে মহামেডানকে এগিয়ে দেন অ্যাডিসন। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্ল্যাক প্যান্থার্স।

দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে মহামেডান। ফলশ্রুতিতে ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের হয়ে ব্যবধান ৩-০ করেন অ্যাডিসন সিং। ৭২ মিনিটে মহামেডানের চতুর্থ গোলটি করেন বামিয়া সামাদ। ৮৭ মিনিটে ব্যবধান ৫-০ করেন শিবা মাণ্ডি। ৮৮ মিনিটে অবশ্য প্রশান্ত দাসের গোলে ব্যবধান কমায় রেলওয়ে এফসি। এরপর সংযোজিত সময়ে (৯০+২) আরও একটি গোল করে রেলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লালরোথাঙ্গা।   


```