Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

La Liga: ইয়ামালের পেনাল্টি মিস, কাতালান ডার্বি জিতল জিরোনা! খেতাবি লড়াইয়ে বড় ধাক্কা বার্সার

শিরোপা দখলের দৌড়ে এখন চাপ পুরোপুরি বার্সার উপর। সামনে পথ লম্বা, কিন্তু পয়েন্ট টেবিলে রিয়ালকে তাড়া করার অর্থ ভুলের জায়গা কমে গেল।

La Liga: ইয়ামালের পেনাল্টি মিস, কাতালান ডার্বি জিতল জিরোনা! খেতাবি লড়াইয়ে বড় ধাক্কা বার্সার

লামিন ইয়ামাল

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 February 2026 10:26

দ্য ওয়াল ব্যুরো: শিরোপা জেতার লড়াইয়ে বড় ধাক্কা। লা লিগায় (La Liga 2026) জিরোনা ডার্বিতে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারাল বার্সেলোনা (Barcelona)। মন্টিলিভিতে জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করলেন লামিন ইয়ামাল (Lamine Yamal)। প্রথমার্ধে পেনাল্টি মিস, শেষদিকে বিতর্কিত গোল। আর তাতেই দুই পয়েন্ট পিছিয়ে গেল হান্সি ফ্লিকের (Hansi Flick) দল। নিজেদের হাতে পাওয়া সুযোগটা লুফে নিয়ে আগেই শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)।

পেনাল্টি মিসে লড়াইয়ের মোড়বদল

প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ তৈরি করেছিল। রাফিনিয়া (Raphinha) পোস্টের বাইরে শট মারেন, ইয়ামাল একবার একা পেয়েও গোলকিপার পাওলো গাজানিগাকে (Paulo Gazzaniga) পরাস্ত করতে ব্যর্থ। অন্য প্রান্তে ভ্লাদিস্লাভ ভানাত (Vladyslav Vanat) একাধিক সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি আসে। ৫৯ মিনিটে জুল কুন্দের (Jules Kounde) ক্রস থেকে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন পাউ কুবর্সি (Pau Cubarsi)। কিন্তু তার আগেই সোনার সুযোগ নষ্ট। দানি অলমোকে (Dani Olmo) বক্সে ফাউল করেন ড্যালি ব্লিন্ড (Daley Blind)। পেনাল্টি পায় বার্সা। স্পটকিক নিতে এগিয়ে যান ইয়ামাল। শট লাগে পোস্টে। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

লেমার-বেলত্রানের প্রত্যাঘাত

গোল খাওয়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় জিরোনা (Girona)। থমাস লেমার (Thomas Lemar) এরিক গার্সিয়াকে (Eric Garcia) কাটিয়ে কাছ নিখুঁত ফিনিশে সমতা ফেরান। তারপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে চলে যায় হোম টিমের হাতে। বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া (Joan Garcia) একাধিক অসাধারণ সেভ করে দলকে বাঁচানোর চেষ্টা চালান। ইভান মার্টিন (Ivan Martin) ও ভানাতের নিশ্চিত গোল রুখে দেন। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। ৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রান বেলত্রান (Fran Beltran) ঠান্ডা মাথায় শট নিয়ে জিরোনাকে এগিয়ে দেন। ম্যাচ খতম হতেই গোলের আগে কুন্দেকে ফাউল করা হয়েছিল—এ অভিযোগে ক্ষোভ দেখান ফ্লিক। তবে জার্মান কোচ স্বীকার করেন, ‘জিরোনা প্রাপ্য জয় পেয়েছে। আমরা ভালো খেলিনি।’

চাপ বাড়ল ফ্লিকের

কোপা দেল রে-তে (Copa del Rey) আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) কাছে ৪-০ হারের পর এই পরাজয় পরিস্থিতি আরও কঠিন করে দিল। ফ্লিক জানিয়েছেন, দল আপাতত দু’দিন ছুটিতে। ‘মানসিকভাবে রিসেট দরকার!’ মন্তব্য বার্সা ম্যানেজারের।  তিনি। অন্যদিকে লিগ টেবিলে ১২ নম্বরে থাকা জিরোনা বড় বার্তা দিল। কোচ মিশেল সানচেজ (Michel Sanchez) বলেন, ‘ওরা প্রায় সবাইকে হারায়। তাই বার্সার বিরুদ্ধে তিন পয়েন্ট মানে শুধু তিন পয়েন্ট নয়!’

ম্যাচের শেষ মুহূর্তে জোয়েল রোকা (Joel Roca) লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ফল পাল্টায়নি। শিরোপা দখলের দৌড়ে এখন চাপ পুরোপুরি বার্সার উপর। সামনে পথ লম্বা, কিন্তু পয়েন্ট টেবিলে রিয়ালকে তাড়া করার অর্থ ভুলের জায়গা কমে গেল।


```