Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লা লিগায় ছন্দে ফিরল বার্সেলোনা, ফ্রান্সে হেরেও শীর্ষে পিএসজি, ইতালিতে এক নম্বরে মিলান

তিন দেশ, তিন লিগ—শনিবার ফুটবলের ঘরোয়া ময়দানে কোথাও তাল কাটল, কোথায় সুরে সুর মিলল। আর সব মিলিয়ে পয়েন্ট টেবিলে দেখা গেল বড়সড় ওঠা-নামা।

লা লিগায় ছন্দে ফিরল বার্সেলোনা, ফ্রান্সে হেরেও শীর্ষে পিএসজি, ইতালিতে এক নম্বরে মিলান

শীর্ষে মিলান

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 November 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: তিন দেশ, তিন লিগশনিবার ফুটবলের ঘরোয়া ময়দানে কোথাও তাল কাটল, কোথায় সুরে সুর মিলল। আর সব মিলিয়ে পয়েন্ট টেবিলে দেখা গেল বড়সড় ওঠা-নামা। স্পেনে বার্সেলোনা (Barcelona), ফ্রান্সে পিএসজি (PSG) আর ইতালিতে মিলান (AC Milan)—তিন দলেরই আলাদা গল্প। স্বস্তির জয়, কেউ ধাক্কা খেয়েও শীর্ষে রইল, কারও আবার ভাগ্যজোরে তালিকায় এক নম্বর হাসিল!

লা লিগা: বার্সেলোনার ছন্দে ফেরা

লা লিগায় দিনটা ভালভাবেই শুরু করল বার্সেলোনা (Barcelona)। আলাভেসকে ৩-১ হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠল তারা। ম্যাচের প্রথম মিনিটেই পাবো ইবানিয়েজের গোল খেয়ে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বার্সা। রাফিনিয়ার (Raphinha) পাস থেকে লামিন ইয়ামাল (Lamine Yamal) দারুণ শটে সমতা ফেরান। এরপর মাঝমাঠে দানি অলমো (Olmo) দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেনএকবার প্রথমার্ধে, তারপর সংযুক্ত সময়ে।

হ্যান্সি ফ্লিকের (Hansi Flick) দলে ছিলেন না অধিনায়ক রোহো ও ফ্রেঙ্কি ডি ইয়ং। জুল কুন্দেও চেলসির (Chelsea) বিরুদ্ধে আত্মঘাতী গোলের পরে বেঞ্চে। তবে চোট সারিয়ে রাফিনিয়ার (Raphinha) প্রত্যাবর্তন বার্সাকে জয়ের সরণিতে ফেরাল। আলাভেস বেশ লড়াই করলেও শেষ পর্যন্ত ইয়ামালের (Lamine Yamal) সৃজনশীলতা আর ওলমোর (Olmo) নিখুঁত ফিনিশে তিন পয়েন্ট ঘরে তোলে কাতালান ক্লাব। রিয়াল মাদ্রিদ (Real Madrid) আজ খেলতে নামবে জিরোনার মাঠেতাই বার্সার শীর্ষ আসনে থাকা সাময়িক হতে পারে।

আতলেতিকো মাদ্রিদ: লিগে ধারাবাহিক

লা লিগায় আতলেতিকো মাদ্রিদও (Atletico Madrid) ২-০ গোলে জিতল। উঠে এল তৃতীয় স্থানে। রিয়াল ওভিয়েদোর বিরুদ্ধে আলেকজান্ডার সোরলথের (Alexander Sorloth) জোড়া গোল নিশ্চিত করল সহজ জয়। দিয়েগো সিমিওনের (Diego Simeone) দল লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত। ডেভিড হানকোর দু’টি নিখুঁত পাস থেকে সোরলথ (Sorloth) গোল জোড়া করেন। ম্যাচ শেষে সিমিওনে (Simeone) জানান, গোলদাতা হিসেবে তিনি দলের জন্য কতটা অপরিহার্যএমন বৈশিষ্ট্য আর কারও নেই। আতলেতিকো এখন বার্সার তিন পয়েন্ট পেছনে। রিয়ালের (Real Madrid) আজকের রেজাল্টের উপর নির্ভর করবে শীর্ষ তিন দলে ত্রিমুখী লড়াই কোন দিকে যায়।

লিগ ১: হারলেও শীর্ষে পিএসজি

ফ্রান্সে বড় চমক। পিএসজি (PSG) ১-০ হেরে গেল মোনাকোর কাছে। তাকুমি মিনামিনোর (Takumi Minamino) দ্বিতীয়ার্ধের গোল ম্যাচের ফল নির্ধারণ করে। ৮০ মিনিটে থিলো কেয়ারার লাল কার্ডের পরে দশ জনে খেলেও মোনাকো লিড ধরে রাখে। যারা এই জয়ের সুবাদে পরপর তিনখানা হারের ধাক্কা সামলে এগোল ষষ্ঠ স্থানে। অন্যদিকে পিএসজির সিজনের দু’নম্বর পরাজয়। যদিও ১৪ ম্যাচে ৩০ পয়েন্টমার্সেইয়ের (Marseille) চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে এনরিকের টিম টেবিল টপার্স! মার্সেই টুলুজের বিরুদ্ধে ২-২ ড্র করায় শীর্ষস্থান ধরে রাখলেন ডেম্বেলেরা।

সিরি আ: মিলানের ভাগ্যের জয়

অন্যদিকে ইতালিতে রুদ্ধশ্বাস নাটক। এসি মিলান (AC Milan) ১-০ জিতে লিগ টেবিলের এক নম্বরে। রাফায়েল লেয়াওয়ের (Rafael Leao) গোলে এগিয়ে থাকলেও শেষ দিকে লাজিও পেনাল্টি দাবি করে। তৈরি হয় তীব্র উত্তেজনা। রেফারি জিউসেপ্পে কল্লুকে ভিএআরের (VAR) ইশারায় মনিটরের সামনে দাঁড়াতে হয়, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। জানিয়ে দেনফাউল হয়েছিল লাজিওর ডিফেন্ডারের উপরেই, তাই পেনাল্টি নয়। সিদ্ধান্তে ক্ষুব্ধ লাজিও ম্যাচ-পরবর্তী কোনও সাক্ষাৎকার দেয়নি। মিলান তিন পয়েন্ট পেলেও কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রির (Massimiliano Allegri) লালকার্ড পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এত নাটকের মধ্যে গোলরক্ষক মাইক মেনিয়ঁ (Mike Maignan) দুর্দান্ত সেভে লিড ধরে রাখেন।

লাজিওর হার তাদের আট নম্বরে ঠেলে দিল। একই দিনে জুভেন্তাস (Juventus) জিতল কাগলারির বিরুদ্ধে (২-১)। কেনান ইয়িলদিজ (Kenan Yildiz) জোড়া গোলে দলের ত্রাতা হয়ে ওঠেন। 


```