Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইস্টবেঙ্গল ক্লাব থেকে লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি! কীভাবে হল, বুঝতেই পারছেন না কর্তারা

দু’টি ফ্লাডলাইটের বৈদ্যুতিন সরঞ্জাম (Electric Particles) কিছুদিন আগে উধাও হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ থেকে ১৪ লক্ষ টাকা। যদিও ক্লাবের অন্য একটি সূত্র দাবি করছে, চুরি হওয়া যন্ত্রাংশের দাম কোটি টাকার কাছাকাছি।

ইস্টবেঙ্গল ক্লাব থেকে লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি! কীভাবে হল, বুঝতেই পারছেন না কর্তারা

ইস্টবেঙ্গল ক্লাব

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 September 2025 22:22

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবে চুরির (Theft from East Bengal club) অভিযোগ। অভিযোগ করেছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) স্বয়ং। তিনি জানিয়েছেন, মাঠের দু’টি ফ্লাডলাইটের বৈদ্যুতিন সরঞ্জাম (Electric Particles) কিছুদিন আগে উধাও হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ থেকে ১৪ লক্ষ টাকা। যদিও ক্লাবের অন্য একটি সূত্র দাবি করছে, চুরি হওয়া যন্ত্রাংশের দাম কোটি টাকার কাছাকাছি।

সূত্রের খবর, প্রায় তিন মাস আগে ঘটেছিল এই চুরির ঘটনা। সেই সময়ে ময়দান থানায় জেনারেল ডায়েরি করেন ইস্টবেঙ্গল কর্তারা। পুলিশের তরফে তদন্তও হয়, তবে তার পরে আর কিছুই জানা যায়নি। ক্লাবও আর খোঁজ নেয়নি।

বৃহস্পতিবার দুপুরে কলকাতা লিগের (Kolkata Leage) খেলায় ইস্টবেঙ্গল ৩-০ গোলে হারায় ইউনাইটেড কলকাতাকে। ম্যাচে দর্শকসংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। খেলা শেষে সাংবাদিক বৈঠকে সে প্রসঙ্গ তুলতেই দেবব্রতবাবু বলেন, “আমি চাই সমর্থকেরা মাঠ ভরান। তবে দুপুরে খেলা থাকায় অনেকেই অফিস থেকে বেরোতে পারেননি।”

তখনই এক সাংবাদিক প্রশ্ন তোলেন, ফ্লাডলাইট থাকলে সন্ধ্যায় ম্যাচ হলে কি দর্শক বাড়ত না? জবাবে দেবব্রতবাবু ক্ষোভ প্রকাশ করে জানান, “রাস্তার দিকের দু'টি ফ্লাডলাইটের নীচের প্লাগ চুরি হয়ে গিয়েছে। এটা খুবই দুঃখজনক। কীভাবে সম্ভব, তা-ও বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, “১২ থেকে ১৪ লক্ষ টাকার সরঞ্জাম চুরি হয়েছে। এটা ক্লাবের গ্যালারির অংশ নয়, পিডব্লিউডি এর দেখভাল করে। তবে আবার নতুন করে মেরামতির কাজ শুরু হয়েছে।”

পাশাপাশি সুপার কাপের ভেন্যু প্রসঙ্গে তিনি জানান, "আমার সঙ্গে মৌখিক কথা হয়েছে ফেডারেশনের। বিভিন্ন জায়গায় কথা হচ্ছে গোয়া, নর্থইস্টের দিক গুলিতে এমনকি এখানেও। তবে বাংলায় মাঠ নিতে গেলে যে পরিমাণ অর্থ দরকার হবে সেটা খরচ করা কিছুটা হলেও চাপের। যে কারণে বাইরেই কোথাও হতে পারে।"

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের ম্যাচ প্রসঙ্গে দেবব্রত বলেন, "দলের পারফরম্যান্স আরও আপডেট করতে হবে। আরও ভাল খেলতে হবে। ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে জিততে হলে আরও ভাল খেলতে হবে। সবাইকে আহ্বান করছি মাঠে এসে দলকে সমর্থন করার জন্য।"


```