Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুরন্ত জয় দিয়ে সুপার সিক্সে অভিযান শুরু ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের

ইস্টবেঙ্গল এদিন ইউনাইটেড কলকাতাকে হারিয়েছে ৩-০ গোলে, আর ডায়মন্ড হারবার সুরুচি সংঘকে হারিয়েছে ৪-০ ব্যাবধানে।

দুরন্ত জয় দিয়ে সুপার সিক্সে অভিযান শুরু ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের

ইস্টবেঙ্গল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 September 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের (CFL) সুপার সিক্স (Super Six) পর্ব শুরু করল ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি (East Bengla and Diamond Harbour win)। ইস্টবেঙ্গল এদিন ইউনাইটেড কলকাতাকে হারিয়েছে ৩-০ গোলে, আর ডায়মন্ড হারবার সুরুচি সংঘকে হারিয়েছে ৪-০ ব্যাবধানে।

চলতি মরশুমে প্রথম বারের মতো নিজেদের মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। তাদের প্রতিপক্ষ ছিল ইয়ান লয়ের ইউনাইটেড কলকাতা। যারা গ্রুপ পর্বে দারুণ খেলে সুপার সিক্সে উঠে এসেছে। তবে ইস্টবেঙ্গল মাঠে দলের দারুণ জয় দেখে হাসি মুখেই মাঠ ছাড়ল লাল-হলুদ জনতা। ম্যাচ শেষে সমর্থকরা স্লোগানও দিলেন, এবার লিগে জিতবে কারা, ইস্টবেঙ্গল আবার কারা।

এদিন অবশ্য পুরো শক্তি নিয়ে দল নামাতে পারেননি বিনো জর্জ। গোড়ালিতে চোটের কারণে ছিলেন না সৌভিক চক্রবর্তী। দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের ছিল কার্ড সমস্যা। সুমন দেও পুরোপুরি ফিট ছিলেন না। তবে মাঠে যাঁর ছিলেন তাঁরা অবশ্য সায়নদের অভাব বুঝতে দেননি।

ঘরের মাঠে প্রথম থেকে ইস্টবেঙ্গল আক্রমণ শুরু করলেও, পাল্টা দিচ্ছিল ইয়ান লয়ের ছাত্ররাও। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে। ২৯ মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড কলকাতা। কিন্তু সমীর বায়েন ইস্টবেঙ্গল গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। 

ম্যাচের ৩৬ মিনিট ডেভিডের পাশ থেকে পাওয়া বল গোলে রাখতে পারেননি পিভি বিষ্ণু। এরপর ৩৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন আমন সিকে। অবশেষে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব এগিয়ে যায় প্রথমার্ধের সংযোজিত সময়ে (৪৫+২)। আমন সিকের ভাসানো বল থেকে নসিব রহমানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মশাল ব্রিগেড।

প্রথমার্ধে ইউনাইটেড কলকাতা ইস্টবেঙ্গল ডিফেন্সকে চাপে রাখতে পারলেও বিনো জর্জের ছাত্ররা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। ৪৮ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের লিড এনে দেন বিষ্ণু। ৬৮ মিনিটে গুইতের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আর কোনও গোল হয়নি।

এদিন জয় পেয়েছে ডায়মন্ড হারবার এফসিও। সুরুচি সংঘকে তারা হারিয়েছে ৪-০ ব্যাবধানে। ১৬ মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে প্রথম গোলটি করেন শৈবোরলাং খার্পন। এরপরের দুটি গোল আসে ৩৭ এবং ৪০ মিনিটে। দুই ক্ষেত্রেই স্কোরার আকিব নবাব। ৭০ মিনিটে অমরনাথ গোল করে সুরুচির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। গতবারের কলকাতা লিগে প্রথম স্থানের জন্য লড়াই ছিল মূলত ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে। এবারও সম্ভবত সেটাই হতে চলেছে। যদিও গতবারের লিগ চ্যাম্পিয়ন কে হয়েছে, তা এখনও ঘোষণা হয়নি।


```