Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ISL: এ যেন নতুন ইস্টবেঙ্গল, জোড়া গোল ইউসেফের, আইএসএলে জয়ের যাত্রা বজায় রাখল লাল হলুদ ব্রিগেড

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল এবং স্পোর্টিং ক্লাব দিল্লি দুই দলই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে। ৪ মিনিটের মাথায় স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে অগাস্টিন লালরোচেনা বল পেয়ে দুরন্ত গোল করে।

ISL: এ যেন নতুন ইস্টবেঙ্গল, জোড়া গোল ইউসেফের, আইএসএলে জয়ের যাত্রা বজায় রাখল লাল হলুদ ব্রিগেড

জোড়া গোল ইউসেফের

রণদীপ দে

শেষ আপডেট: 21 February 2026 20:58

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নর্থইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে দুরুন্ত জয়ের পর শনিবার লাল হলুদ ব্রিগেড তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে খেলতে নেমেছিল আইএসএল ২০২৫-২৬ (ISL 2025-2026) মরসুমের নতুন দল স্পোর্টিং ক্লাব দিল্লি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে অস্কার জানিয়ে দিয়েছিলেন, "নতুন দল হলেও হালকাভাবে নিতে নারাজ।" মিগুয়েল যে আজকের ম্যাচে তাঁর সেরা ছন্দে ছিল তা বলতে দ্বিধা রাখে না। এই ম্যাচে মিগুয়েল একটি অ্যাসিস্ট এবং একটি গোল করেন। ইস্টবেঙ্গল ৪-১ গোলে পরাজিত করে স্পোর্টিং ক্লাব দিল্লিকে (Sporting Club Delhi)।

এই দিনের ম্যাচে লাল হলুদ শিবিরে উপস্থিত ছিলেন না তারকা মিডফিল্ডার সাউল ক্রেস্পো। শুক্রবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের কারণে দলে নেই ক্রেস্পো। মহম্মদ রশিদ, মিগুয়েল (Miguel Figueira) এবং ইউসেফ (Youssef Ezzejjari) এই তিন বিদেশীকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন অস্কার। মহম্মদ রশিদকে এই ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যায়।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল এবং স্পোর্টিং ক্লাব দিল্লি দুই দলই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে। ৪ মিনিটের মাথায় স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে অগাস্টিন লালরোচেনা বল পেয়ে দুরন্ত গোল করে। স্পোর্টিং ক্লাব দিল্লি আইএসএলের প্রথম গোল তুলে নেয়। দিল্লি প্রথম দিকে এক গোলে এগিয়ে যায়।

স্পোর্টিং ক্লাব দিল্লি এক গোল দিলেও ৮ মিনিটের মাথায় এডমুন্ডের দুরপাল্লার শট থেকে গোল করে। ম্যাচের ৪ মিনিটের মধ্যেই গোল পরিশোধ করে দেয় লাল হলুদ ব্রিগেড। তার ঠিক পরেই ১০ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা হয় এডমুন্ডকে। ১২ মিনিটে ইউসেফ পেনাল্টি থেকে সহজে গোল করে ফেলে। ইউসেফ এনিয়ে আইএসএলে মোট তিনটি গোল করে ফেললেন।

এই ম্যাচে দুই দলকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে দেখা যায়। ২৭ মিনিটের মাথায় মিগুয়েলের বাড়ানো বল ইউসেফের হেড থেকে সরাসরি দিল্লির গোলরক্ষক বিশালের হাতে যায়। ম্যাচের ৪০ মিনিটের মাথায় মিগুয়েলের বাড়ানো বলে ইউসেফ একদম গোলরক্ষকের দুই পায়ের মাঝখান থেকে গোল করে ফেলে। এই ম্যাচেও জোড়া গোল করে লাল হলুদ দলের নতুন স্ট্রাইকার ইউসেফ। এই সঙ্গে দুই ৩-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৪৩ মিনিটে দিল্লি দলের মনোজ মহম্মদ দুরপাল্লার শটে দুরন্ত সেভ করে ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখান গিল। দুই গোল এগিয়ে থেকেই প্রথমার্ধে শেষ করে লাল হলুদ ব্রিগেড (East Bengal)।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলেন অস্কারের ছাত্ররা (Sporting Club Delhi vs East Bengal)। ৪৮ মিনিটে মিগুয়েলের বাড়ানো বলে নন্দকুমার বলে শট মারে গোলপোস্টের অনেক বাইরে। এই ম্যাচে মিগুয়েলকে একাধিকবার নজর কাড়তে দেখা যায়। ৫৮ মিনিটে নন্দকুমারকে তুলে নিয়ে মাঠে নামে পি ভি বিষ্ণু। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে স্পোর্টিং ক্লাব দিল্লিকে আক্রমণ সেভাবে করতে দেখা যায়নি।

৭৮ মিনিটে তিনটি পরিবর্তন করে অস্কার। এডমুন্ড, বিপন সিং এবং এই ম্যাচে জোড়া গোল করা ইউসেফ- এই তিন জনকে তুলে নিয়ে মাঠে নামে ডেভিড, সৌভিক চক্রবর্তী এবং রাকিপ। ৮৫ মিনিটের মাথায় মিগুয়েলের শটে বারে লেগে গোলের সুযোগ নষ্ট হয়। ৯০+৪ মিনিটের মাথায় মিগুয়েল বল এগিয়ে নিয়ে গিয়ে জোরালো শট মেরে গোল করে। মিগুয়েলের কাঁধে ভর করেই ইস্টবেঙ্গল ৪-১ গোলে পরাজিত করে স্পোর্টিং ক্লাব দিল্লিকে, একথা বলাই যায়।


```