Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ISL: লিগ টেবিলের মগডালে ইস্টবেঙ্গল! আজ নতুন চেহারার চেন্নাইয়িনের সামনে ‘সতর্ক’ মোহনবাগান

যুবভারতী স্টেডিয়াম মানেই কলকাতার দর্শকদের আবেগ, গ্যালারির চাপ। মোহনবাগান সেই শক্তিকেই কাজে লাগাতে চাইবে।

ISL: লিগ টেবিলের মগডালে ইস্টবেঙ্গল! আজ নতুন চেহারার চেন্নাইয়িনের সামনে ‘সতর্ক’ মোহনবাগান

আত্মবিশ্বাসী মোহন বাগান

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 February 2026 15:17

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল ২০২৫-২৬ (ISL 2025-26) মরশুমে ছন্দে শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে সবুজ-মেরুন শিবির। আজ দ্বিতীয় ম্যাচ। সামনে কঠিন চ্যালেঞ্জ। সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যারা এবারের সিজনে বিস্তর পরিবর্তনের পর নতুন রূপে, নয়া অবতারে!

চলতি মরশুমে লিগ হচ্ছে সংক্ষিপ্ত সিঙ্গল রাউন্ড-রবিন ফরম্যাটে। যে কারণে প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে পা হড়কানোর সুযোগ নেই। ফলে আজ পুরো তিন পয়েন্টই ঝুলিতে পুরতে চাইবে মোহনবাগান।

লোবেরার লক্ষ্য: ধারাবাহিকতা

বাগানের নতুন কোচ সার্জিও লোবেরার (Sergio Lobera) অধীনে প্রথম ম্যাচেই ২-০ জয়। শুরুটা আশাব্যঞ্জক। তবে ম্যানেজার সতর্ক। স্পষ্ট বলেছেন, ‘শুরুটা ভাল হয়েছে, কিন্তু লক্ষ্য ধারাবাহিকতা। আমাদের মাঠকে প্রতিপক্ষের জন্য কঠিন জায়গা বানাতে হবে।’মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে সফল সময় কাটানো এই স্প্যানিশ কোচ জানেন, আত্মতুষ্টি বড় শত্রু। ফলে সতর্ক করেছেন, নতুন রূপে আবির্ভূত চেন্নাইয়িনকে হালকাভাবে নেওয়া যাবে না।

মিরান্ডার চেন্নাইয়িন: বদলে যাওয়া বাহিনী

চেন্নাইয়িন এফসি এখন ক্লিফোর্ড মিরান্ডার (Clifford Miranda) অধীনে। প্রথম ম্যাচে মুম্বই সিটির কাছে ০-১ হারলেও দল গড়ার প্রক্রিয়া নিয়ে আশাবাদী তিনি। বলেছেন, ‘মোহনবাগান দেশের অন্যতম সেরা ক্লাব। কিন্তু ফুটবল মুহূর্তে খেলা হয়। মাঠে কী করি, সেটাই আসল।’যদিও ময়দানে নামার আগে ড্রেসিংরুমের মানসিকতা নিয়ে বেজায় সন্তুষ্ট কোচ। দীর্ঘ বিরতির পর পুরো ছন্দে ফিরতে সময় লাগে। কিন্তু খেলোয়াড়দের মনোভাব নিয়ে মিরান্ডার অভিযোগ নেই। অর্থাৎ, কাগজে কলমে বাগান এগিয়ে থাকলেও, চেন্নাইয়িন লড়াই জানাতে প্রস্তুত।

পয়েন্ট টেবিলের চাপ

দ্বিতীয় রাউন্ডের মাঝপথে পয়েন্ট টেবিলে অবশ্য আজকের যুযুধান কোনও ক্লাবই শীর্ষে নেই। সবাইকে ডিঙিয়ে আপাতত ফার্স্ট বয় ইস্টবেঙ্গল (East Bengal)। দুই ম্যাচে দুই জয়, ৬ পয়েন্ট। সমসংখ্যক পয়েন্টে জমশেদপুর এফসি (Jamshedpur FC) ও মুম্বই সিটি-ও (Mumbai City FC)। মোহনবাগান এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার মাঝের সারিতে। চেন্নাইয়িন এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

আজ কে এগিয়ে?

যুবভারতী স্টেডিয়াম মানেই কলকাতার দর্শকদের আবেগ, গ্যালারির চাপ। মোহনবাগান সেই শক্তিকেই কাজে লাগাতে চাইবে। অন্যদিকে, চেন্নাইয়িনের সামনে হারানোর কিছু নেই। নতুন কোচ, নতুন দল—আজ চমক দেখাতে পারলে মরশুমে নতুন মোড় আসতে পারে।


```