Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হুবহু পাকিস্তানের স্টাইলে পাল্টি মারল ইরান! ‘বিশ্বকাপ নয়, আমেরিকা বয়কট’ উঠল নতুন ধুয়ো

বিশ্বকাপের ইতিহাসে এমন কোনও দল নেই যারা নির্দিষ্ট ভেন্যুতে না খেলে আলাদা জায়গায় ম্যাচ খেলেছে। ইরানের দাবি মানা হলে নজিরবিহীন ঘটনা হবে। না মানা হলে ইরানের বিশ্বকাপে থাকা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হবে।

হুবহু পাকিস্তানের স্টাইলে পাল্টি মারল ইরান! ‘বিশ্বকাপ নয়, আমেরিকা বয়কট’ উঠল নতুন ধুয়ো

ইরান ফুটবল টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 March 2026 14:23

দ্য ওয়াল ব্যুরো: স্ক্রিপ্ট হুবহু এক৷ শুধু নাম, চরিত্র আর ঘটনাস্থল বদলে ফেলুন। টি-২০ বিশ্বকাপের জায়গায় ফুটবল বিশ্বকাপ, ভারতের জায়গায় আমেরিকা। মোদ্দা ইস্যু এক: বয়কট! কুশীলব প্রথমটায় পাকিস্তান, পরেরটায় ইরান৷ এক ছক মেনে প্রথম বিশ্বকাপে খেলতে না নামা, তারপর ভেন্যু পরিবর্তন, সবশেষে নিজেরাই সমঝোতা করার সুরে সুবিধাজনক বয়কটের রাস্তায় হাঁটা। অর্থাৎ, টুর্নামেন্ট থেকে নাম তুলে নিচ্ছি না ঠিকই। কিন্তু ‘অমুক দেশে’ (পড়ুন ভারত ও আমেরিকায়) খেলব না। গত কয়েক মাস জুড়ে এই চিত্রনাট্যের সাক্ষী ছিল ক্রিকেট দুনিয়া। এবার ফুটবলবিশ্ব৷

‘বিশ্বকাপ নয়, আমেরিকা বয়কট’

ইরান ফুটবল ফেডারেশনের (FFIRI) প্রধান মেহদি তাজ (Mehdi Taj) বুধবার স্পষ্ট ভাষায় জানালেন, দল বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তুরস্কে প্রশিক্ষণ শিবির হবে, দুটো প্রীতি ম্যাচও খেলবে টিম মেল্লি। তাঁর কথায়, ‘আমেরিকাকে বয়কট করব, বিশ্বকাপকে নয়!’

মাত্র কয়েকদিন আগে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালির বক্তব্য ছিল, ইসলামিক রিপাবলিকের নেতা আলি খামেনির হত্যার পর বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব নয়। সেই অবস্থান থেকে এখন পিছু হটে নতুন একটা রাস্তা বেছে নিল ইরান— বিশ্বকাপে থাকব, কিন্তু আমেরিকার মাটিতে পা রাখব না।

ভেন্যু বদলের দাবি, ফিফার অনড় অবস্থান

ইরানের তিনটি গ্রুপ ম্যাচ নির্ধারিত আমেরিকায়—বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জুন মাসে। ইরান ফেডারেশন ফিফার (FIFA) কাছে সেই ম্যাচগুলো সরিয়ে নেওয়ার আবেদন করেছে। ট্রাম্পের (Donald Trump) মন্তব্যকেই হাতিয়ার করেছে তারা—যেখানে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন, নিরাপত্তার জন্য ইরানের না আসাই ভাল।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম (Claudia Sheinbaum) ইতিমধ্যে বলেছেন, ‘ইরান চাইলে মেক্সিকোয় ম্যাচ খেলতে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার হাতে!’ অন্যদিকে ফিফার দাবি, সব দলকে নির্ধারিত সূচি মেনেই খেলতে হবে। ভেন্যু বদলে এখনও রাজি নয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

এরপর কী হবে?

১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। হাতে সময় মাত্র তিন মাসেরও কম। ফিফা যদি ভেন্যু না বদলায়, তাহলে ইরান আদৌ আমেরিকায় খেলতে আসবে কিনা—সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

বিশ্বকাপের ইতিহাসে এমন কোনও দল নেই যারা নির্দিষ্ট ভেন্যুতে না খেলে আলাদা জায়গায় ম্যাচ খেলেছে। ইরানের দাবি মানা হলে নজিরবিহীন ঘটনা হবে। না মানা হলে ইরানের বিশ্বকাপে থাকা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হবে।


```