Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

অবসরের পর স্বপ্নের বাড়িতে রোনাল্ডো, রয়েছে সোনার কল, গোপন গ্যারাজ! জেনে নিন প্রাসাদের বিবরণ

এই নতুন প্রাসাদ রোনাল্ডোর বিশাল প্রপার্টি সাম্রাজ্যের সর্বশেষ সংযোজন মাত্র। লিসবনে তাঁর প্রায় ৬৩০ কোটির পেন্টহাউস রয়েছে—৩৬০ ডিগ্রি ভিউ, ইনডোর-আউটডোর পুল, জিম, সনা, সিনেমা রুম-সহ। 

অবসরের পর স্বপ্নের বাড়িতে রোনাল্ডো, রয়েছে সোনার কল, গোপন গ্যারাজ! জেনে নিন প্রাসাদের বিবরণ

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 January 2026 17:30

দ্য ওয়াল ব্যুরো: বুট খুলে রাখার দিন এখনও চূড়ান্ত নয়। কিন্তু সেই দিনের প্রস্তুতি যে একেবারে রাজকীয়, তা নিয়ে আর কোনও সন্দেহ রাখছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন তাঁর ভবিষ্যৎ ঠিকানা—পর্তুগালের এক অভিজাত উপকূলীয় এলাকায় প্রায় ৩ হাজার ১৫০ কোটির এক বিশাল মেগা-ম্যানশন। লিসবন (Lisbon) থেকে মাত্র ৩০ মাইল দূরে, সমুদ্রঘেঁষা এই প্রাসাদে সব কাজ শেষ। খেলোয়াড়ি জীবন শেষ হলে সোজা সেখানেই উঠবেন তিনি।

বর্তমানে সৌদি ক্লাব আল-নাসেরে (Al-Nassr) খেলা রোনাল্ডোর জন্য এই বাড়ি শুধু অবসর-জীবনের আশ্রয় নয়, বরং দীর্ঘ সাফল্যের প্রতীক। আট বেডরুমের বিশাল প্রপার্টি ইতিমধ্যে দেশের অন্যতম দামি ও আকারে-প্রকারে চোখধাঁধানো বাসভবনের তকমা পেয়েছে।

সুইমিং পুল, সোনার কল, গোপন গ্যারাজ

বাড়ির সবচেয়ে চোখধাঁধানো অংশ বিশাল ইনফিনিটি পুল—যার ভিতরে রয়েছে কাচের আন্ডারওয়াটার ওয়াকওয়ে। অর্থাৎ, অতিথিরা হাঁটতে হাঁটতেই দেখতে পাবেন, উপর দিয়ে কে সাঁতার কাটছে! সঙ্গে রয়েছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং—রোনাল্ডোর প্রায় ১,২৬০ কোটি টাকার বিলাসবহুল গাড়ির কালেকশন রাখার জন্য।

বাড়ির ভিতরে স্মার্ট হিটিং সিস্টেম, জিম, ম্যাসাজ রুম, সিনেমা হল, ইনডোর ও আউটডোর সুইমিং পুল। শোনা যাচ্ছে, কলের মুখে সলিড গোল্ড, দেওয়ালে ইতালিয়ান মার্বেল, এমনকি বিশেষভাবে ডিজাইন করা লুই ভিতোঁর (Louis Vuitton) ম্যুরাল শোভা বাড়াবে। বাড়তি পাওনা প্রাইভেট বিচ।

পরিবার মানেই আলাদা দুনিয়া

সঙ্গী জর্জিনা রদ্রিগেজ (Georgina Rodríguez) এবং তাঁদের পাঁচ সন্তানের কথা ভেবেই বানানো হয়েছে বাড়ির বড় অংশ। শিশুদের জন্য আলাদা প্লে-গ্রাউন্ড, সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ। নিরাপত্তা এতটাই কড়া, যে পাশের গলফ কোর্স কিনে নেওয়ার চেষ্টাও করেছিলেন রোনাল্ডো—যদিও সেই প্রস্তাব নাকচ হয়ে যায়।

রোনাল্ডোর সম্পত্তির সাম্রাজ্য

এই নতুন প্রাসাদ রোনাল্ডোর বিশাল প্রপার্টি সাম্রাজ্যের সর্বশেষ সংযোজন মাত্র। লিসবনে তাঁর প্রায় ৬৩০ কোটির পেন্টহাউস রয়েছে—৩৬০ ডিগ্রি ভিউ, ইনডোর-আউটডোর পুল, জিম, সনা, সিনেমা রুম-সহ। বেড়ে ওঠা যে শহরে, সেই মাদেইরায় (Madeira) আরও একটি বিলাসবহুল বাড়ি—যেখানে একসময় গুদামঘর ছিল, এখন আটলান্টিকের দিকে মুখ করা প্রাসাদ, ফুটবল পিচ সমেত! এ ছাড়া মাদ্রিদের লা ফিঙ্কা এলাকায় রয়েছে প্রাসাদোপম বাড়ি—৩৬টি ঘর, পাঁচটি বিশাল স্যুট, জ্যাকুজি, ডাবল-হাইট লিভিং রুম। আছে জুভেন্তাসে (Juventus) খেলার সময় তুরিনে কেনা ভিলা। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে (Trump Tower) প্রায় ১,৫৭৫ কোটি টাকার অ্যাপার্টমেন্টও নাকি তাঁরই।

খালি পায়ে ফুনচালের রাস্তা থেকে রাজকীয় অবসর

একসময় ফুনচালের (Funchal) ছোট ঘরে বড় হওয়া, খালি পায়ে ফুটবল খেলত যে ছেলে—আজ সে প্রায় ১৪ হাজার ৭০০ কোটি সম্পত্তির মালিক। এই নতুন মেগা-ম্যানশন সেই জার্নির শেষ স্টপ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। মাঠে তিনি কতদিন থাকবেন, তা সময় বলবে। কিন্তু মাঠ ছাড়ার পর রোনাল্ডোর জীবন যে ঠিক ততটাই আলোঝলমলে হতে চলেছে—এই প্রাসাদোপম বাড়িই তার সবচেয়ে বড় নজির।


```