Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাফা কাপে আফগানিস্তানের বিরুদ্ধে আটকে গেল ভারত

গ্রুপ পর্বের এই ম্যাচ গোলশূন্য অবস্থাতেই শেষ হওয়ায় ভারতের পরবর্তী রাউন্ডে ওঠা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল।

কাফা কাপে আফগানিস্তানের বিরুদ্ধে আটকে গেল ভারত

ভারত বনাম আফগানিস্তান (ফাইল ছবি)

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 September 2025 19:39

দ্য ওয়াল ব্যুরোকাফা কাপে (CAFA CUP) তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসাবে অভিযান শুরু হয়েছে খালিদ জামিলের। এর আগে স্টিমাচ বা মানালোর মতো হাইপ্রোফাইল বিদেশি কোচদের অধীনে মেন ইন ব্লুজ যেন জিততেই ভুলে গিয়েছিল। খালিদের ছোঁয়ার দুরন্ত খেলে র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দেয় ব্লুজ টাইগার্স। গ্রুপ পর্বের এরপরের ম্যাচে শক্তিশালী ইরানের কাছে ০-৩ গোলে ভারত হেরে গেলেও ফুটবলারদের লড়াই সকলকে মুগ্ধ করেছিল। তবে শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে আটকে গেল খালিদের ছেলেরা।

ইরানকে প্রথমার্ধে কোনও গোল করতে দেয়নি ভারত। শেষ মুহূর্তে দুই গোল না খেলে ভারতের হারের ব্যবধান কম হতো। তবে সেই ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। তাই বৃহস্পতিবার তাঁকে ছাড়াই আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) দল নামাতে হয় খালিদকে। আর উত্তেজনাহীন গ্রুপ পর্বের এই ম্যাচ গোলশূন্য অবস্থাতেই শেষ হওয়ায় ভারতের পরবর্তী রাউন্ডে ওঠা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। ভারতের তিন ম্যাচে ৪ পয়েন্ট। এই গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। ভারতকে এবার তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের উপর।

ভারতের এদিনের প্রতিপক্ষ আফগানিস্তান র‍্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকলেও দলটির বেশ কিছু ফুটবলারের ইউরোপের লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। ম্যাচের আগে খালিদ বলেছিলেন, “আফগানিস্তান ভাল দলতাই আমরা ম্যাচটিক হালকাভাবে নিতে পারি না। তাদের কাছেও সুযোগ আছে এবং তারা অবশ্যই আমাদের কঠিন লড়াই ছুড়ে দেবে।

 

এদিন ম্যাচের শুরু থেকেই খালিদের কথার প্রতিফলন দেখা গেল। দুই দলই একে অপরকে টক্কর দেওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকল। প্রথমার্ধে অবশ্য মাঝমাট কেন্দ্রিক খেলা হয়েছে। কোনও দলই পজিটিভ সুযোগ তৈরি করতে পারছিল না। তাজিকিস্তানের বিরুদ্ধে জোনাল মার্কিয়ের পথ বেছে নিয়েছিলেন ভারতের চাণক্য খালিদ জামিল। কিন্তু এদিন দেখা গেল তাঁর ছাত্ররা ম্যান মার্কিংকেই বেছে নিয়েছেন।

ম্যাচের প্রথম সুযোগটি এসেছিল আফগানিস্তানের কাছেই। ২৪ মিনিটে পানাহি বক্সের ঠিক বাইরে থেকে জোরাল শট নেন। গোলমুখী সেই শট দুরন্ত দক্ষতায় আটকে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং। ফিরতি বলে হানিফি শট নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৩ মিনিটে গোলের সুযোগ এসেছিল ভারতের কাছেও। বক্সের সামনে বল পেয়ে গিয়েছিলেন আশিক কুরুনিয়ান। কিন্তু তিনি শট মারার আগেই আফগান ডিফেন্ডার হামিদি বলটি ধরে ফেলেন। ফলো-আপে আশিক হামিদের মাথায় আঘাত করলে রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। প্রথমার্ধ শেষ হয় ০-০ অবস্থায়।

দ্বিতীয়ার্ধেও কোন দলকেই গোলের জন্য মরিয়া হতে দেখা গেল না। ফলে ম্যাচ শেষ হল কোনও গোল ছাড়াই। আসলে ভারতের এই দলে স্ট্রাইকিং ফোর্স খুবই দুর্বল। প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে গোল করেছিলেন দুই ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও আনোয়ার আলি। মোহনবাগান না ছাড়ায় আপফ্রন্টে নেই মনবীর সিং ও লিস্টন কোলাসো। পাশাপাশি অতিরিক্ত সুনীল ছেত্রী নির্ভরতার জন্য সম্প্রতিকালে কোনও স্ট্রাইকারও উঠে আসেনি। খালিদের জমানায় দলের ছন্নছাড়া ভাব কাটলেও, ভারতীয় দলের প্রধান কোচের কিন্তু অনেক কাজ বাকি।


```