অ্যাডিডাস ওয়েবসাইটে এই জার্সি পাওয়া যাচ্ছে মাত্র ১১৯৯ টাকায়। অ্যাডিডাসের একই জার্সির এতদিন খুচরো মূল্য ছিল ৫৯৯৯ টাকা।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 4 September 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার জার্সির (Team India Jersey) দামের এক ঝটকায় অভাবনীয় পতন (Massive Drop In Price)। দাম এখন আমার আপনার সবার নাগালের মধ্যে। এশিয়া কাপ ২০২৫-এর আগে মূল্য কমানো হল। এবার তাড়াতাড়ি কিনে ফেলুন ও জার্সি পড়ে এশিয়া কাপ উপভোগ করতে বসে পড়ুন।
এই সিদ্ধান্ত এমন একটা সময়ে এসেছে, যখন ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টিম ইন্ডিয়ার প্রধান জার্সি স্পনসর হিসাবে আর দেখা যাবে না ড্রিম ইন্ডিয়াকে (After Dream11 Exits)।
জার্সি প্রস্তুকারী সংস্থা অ্যাডিডাস (Adidas) টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সির উপর আশি শতাংশ ছাড় দিচ্ছে। এফডব্লিউ২৪ ইন্ডিয়া ক্রিকেট টি২০ ইন্টারন্যাশানাল (FW24 India Cricket T20 International) জার্সির স্পন্সর হিসাবে এতদিন যুক্ত ছিল ড্রিম ইলেভেন। কিন্তু তারা সরে যাওয়ার পর অ্যাডিডাস ওয়েবসাইটে এই জার্সি পাওয়া যাচ্ছে মাত্র ১১৯৯ টাকায়।
অ্যাডিডাসের একই জার্সির এতদিন খুচরো মূল্য ছিল ৫৯৯৯ টাকা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট জার্সিতেও একই রকম ছাড় রয়েছে, যা ১১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ড্রিম ইলেভেন বিসিসিআইয়ের সঙ্গে তাদের স্পন্সরশিপ চুক্তি শেষ করার সঙ্গে সঙ্গেই এই ছাড়ের ঘোষণা করা হয়। তবে অ্যাডিডাসের এই পদক্ষেপের কোনও আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।
গত মাসে ভারত সরকার অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল পাস করে রিয়েল-মানি গেমিং নিষিদ্ধ করে। এরপরে ড্রিম ইন্ডিয়ার সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়ে যায়। কারণ অনলাইন গেমিং ফর্মটি ছিল ড্রিম ইলেভেনের প্রধান ব্যবসা। কেন্দ্রের সিদ্ধান্তের পর ড্রিম ইলেভেন বিসিসিআইকে জানিয়ে দেয়, তাদের চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে, যেখানে এই ধরনের সরকারি নিয়মকানুন মেনে চলার জন্য একটি এক্সিট ক্লজ ছিল। ইএসপিএনক্রিকইনফো অনুসারে, ড্রিম ইলেভেনের সঙ্গে বোর্ডের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত ছিল এবং এর মূল্য ছিল ৪৪ মিলিয়ন ডলার (প্রায় ৩৫৮ কোটি টাকা)।
ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর টিম ইন্ডিয়া সম্ভবত এশিয়া কাপ খেলবে কোনও লিড জার্সি স্পনসর ছাড়াই।