Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বাংলাদেশের কাছে হেরে ফিফার র‍্যাঙ্কিংয়ে আরও নামল ভারত! খালিদের ছেলেরা আপাতত কোথায় দাঁড়িয়ে?

দলের সর্বকালের সেরা ফিফা র‌্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে—৯৪। সেই শিখর যে আজ কত দূরে, তার স্পষ্ট হিসেব সর্বশেষ প্রকাশিত তালিকা। 

বাংলাদেশের কাছে হেরে ফিফার র‍্যাঙ্কিংয়ে আরও নামল ভারত! খালিদের ছেলেরা আপাতত কোথায় দাঁড়িয়ে?

ভারতীয় ফুটবল টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 November 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে এক গোলে হারের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে (FIFA Rankings) ছয় ধাপ নিচে নেমে ১৪২ নম্বরে পৌঁছল ভারত (India)। ২০২৭ এশিয়ান কাপ (AFC Asian Cup 2027) বাছাইপর্বে ঢাকায় মঙ্গলবারের হার শুধু ফলের নিরিখে নয়, দেশের ফুটবলে ধারাবাহিক অধোগতির প্রতিচ্ছবিও বটে। ফিফার প্রকাশিত সর্বশেষ তালিকায় স্পষ্ট—ভারতীয় ফুটবল দলের অধঃপতন এখনও থামেনি।

গতপরশুর আগে বাংলাদেশের কাছে শেষ পরাজয় এসেছিল ২০০৩ সালে। দুই দশক বাদে আবারও সেই লড়াইয়ে ভারত হেরে গেল, তাও বাছাইপর্ব থেকেই বিদায় নেওয়ার পর। গত মাসে গোয়ায় সিঙ্গাপুরের (Singapore) বিরুদ্ধে হারেই খালিদের ছেলেদের এশিয়ান কাপের স্বপ্ন শেষ। মঙ্গলবারের পর সেই ভাঙন আরও চওড়া হল মাত্র।

এই মুহূর্তে এশিয়ার ৪৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান ২৭তম। এশিয়ায় শীর্ষে রয়েছে জাপান (Japan) ১৮ নম্বরে; এরপর ইরান (Iran) ২০, দক্ষিণ কোরিয়া (South Korea) ২২, অস্ট্রেলিয়া (Australia) ২৬ এবং উজবেকিস্তান (Uzbekistan) ৫০।

র‌্যাঙ্কিংয়ের দিক থেকে এটাই ভারতের সবচেয়ে খারাপ অবস্থান ২০১৬ সালের অক্টোবরের পর, যখন টিম ছিল ১৪৮ নম্বরে। গত দুই বছরে পতন সবচেয়ে প্রকট। ২০২৩ সালের ডিসেম্বরে ভারতীয় বাহিনীর র‌্যাঙ্ক ছিল ১০২। অর্থাৎ, মোট ৪০ ধাপ নিচে নেমেছে দল। ২০২২–২৩ মরসুমে যে উন্নতির ইঙ্গিত মিলছিল, তার কিছুই আর দেখা যাচ্ছে না।

কোচ খালিদ জামিলের (Khalid Jamil) নেতৃত্বে চলতি বাছাইপর্বে লড়াই শুরু হয়েছিল ইতিবাচকভাবে। কিন্তু গোলখরা, মাঝমাঠের দুর্বলতা এবং ডিফেন্সের অস্থিরতা—তিনেই সমস্ত আশার বাণী উধাও। বাংলাদেশ ম্যাচেও একই ছবি—বল দখলে এগিয়েও বক্সে ঢোকার সময় সৃষ্টিশীলতার অভাব, টার্নওভারে অতিরিক্ত ভুল এবং ফাইনাল থার্ডে কোনও সমাধান না পাওয়া। ফলে এক গোল খাওয়ার পরেই ম্যাচ বেরিয়ে যায় ভারতের হাত থেকে।

দলের সর্বকালের সেরা ফিফা র‌্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে—৯৪। সেই শিখর যে আজ কত দূরে, তার স্পষ্ট হিসেব সর্বশেষ প্রকাশিত তালিকা। ধারাবাহিক পরিবর্তন, পরিকল্পনা এবং লম্বা সময়ের প্রস্তুতি ছাড়া আপাতত উন্নতি কঠিন। এখন সামনে বন্ধুত্বপূর্ণ ম্যাচ এবং পরবর্তী চক্রে পুনর্গঠনের সুযোগ। বাংলাদেশ–পরাজয় এবং ফিফা র‌্যাঙ্কের পতন ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে—ভারতীয় ফুটবলের নতুন করে দিশা খুঁজে বের করা জরুরি।


```