Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

CAFA Nations Cup: খালিদ ম্যাজিক! ২০০৮ সালের পর প্রথম তাজিকিস্তানকে হারাল 'ব্লু টাইগার্স'

জোড়া গোল খাওয়ার ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে তাজিকিস্তান। তবে ভারতীয় রক্ষণ এবং গোলকিপার গুরপ্রীতের দৃঢ়তায় আর গোল আসেনি প্রথমার্ধে।

CAFA Nations Cup: খালিদ ম্যাজিক! ২০০৮ সালের পর প্রথম তাজিকিস্তানকে হারাল 'ব্লু টাইগার্স'

খালিদ জামিল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 August 2025 00:14

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলে 'খালিদ' হাওয়া। জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই চমক দেখালেন খালিদ জামিল (Khalid Jamil)। তারকাখচিত দলে নির্ভর না করে কার্যকরী ফুটবলারদের ওপর ভরসা করেছিলেন নতুন কোচ। তার ফল মিলল হাতেনাতে। কাফা নেশনস কাপের (CAFA Nations Cup) প্রথম ম্যাচে শক্তিশালী তাজিকিস্তানকে (Tajikistan) ২-১ গোলে হারাল ভারত (India)। ২০০৮ সালের পর এই প্রথম তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেল সুনীল ছেত্রী-পরবর্তী টিম।

মোহনবাগানের কোনও প্লেয়ার ছিল না দলে। তাতে কী? এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তার ফল -  ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় ব্লু টাইগার্স। লম্বা থ্রো থেকে সন্দেশের হেডে তৈরি হয় গোলের সুযোগ। ফিরতি বলে আনোয়ার আলির হেড জালে জড়ায়। এরপর কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ায় ভারত। আনোয়ারের কর্নার থেকে রাহুল ভেকের হেড ফিরিয়ে দেন তাজিক গোলরক্ষক। তবে রিবাউন্ডে গোল করতে ভুল করেননি সন্দেশ ঝিঙ্গান।

জোড়া গোল খাওয়ার ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে তাজিকিস্তান। তবে ভারতীয় রক্ষণ এবং গোলকিপার গুরপ্রীতের দৃঢ়তায় আর গোল আসেনি প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও আক্রমণে ঝাঁপায় তাজিকিস্তান। একাধিক বার গুরপ্রীতের পরীক্ষা নিলেও ভারতীয় অধিনায়ক ছিলেন অটল প্রাচীর। ৭০ মিনিটে বক্সে ফাউলের জেরে পেনাল্টি পেয়েও কিছু করতে ব্যর্থ হয় তাজিকিস্তান।  অসাধারণ সেভ করে ম্যাচের আসল নায়ক হয়ে যান গুরপ্রীত।

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালালেও ভারতের মজবুত রক্ষণভাগ ভাঙতে পারেনি তাজিকিস্তান। খালিদের কোচিংয়ে প্রথম ম্যাচেই ভারত দেখাল নতুন দাপট। ডিফেন্ডারদের গোল, অধিনায়কের মহাকাব্যিক সেভ আর কোচের কৌশল - সব মিলিয়ে ভারতীয় ফুটবলে যেন নতুন ভোরের ইঙ্গিত।


```