Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হরমনপ্রীতের হ্যাটট্রিক! চিনকে সাত গোলের থ্রিলারে হারিয়ে এশিয়া কাপ হকিতে জার্নি শুরু ভারতের

৩৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হরমনপ্রীতের শট পোস্টে লাগে। সেই ভুলের প্রায় সঙ্গে সঙ্গেই শোধ তোলে চিন। জিয়েশেং গাওয়ের গোল। স্কোরলাইন ৩-৩। ভারতীয় রক্ষণে বিভ্রান্তি তখন চোখে পড়ার মতো।

হরমনপ্রীতের হ্যাটট্রিক! চিনকে সাত গোলের থ্রিলারে হারিয়ে এশিয়া কাপ হকিতে জার্নি শুরু ভারতের

ভারতীয় হকি দল

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 August 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: রাজগীরের টার্ফে এশিয়া কাপের (Asia Cup 2025) উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় হকি দল। কিন্তু প্রতিপক্ষ যদি হয় চিন, আর স্কোরলাইন দাঁড়ায় ৪-৩, তাহলে শুরুটা নিখুঁত বলা যাবে কি? অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) হ্যাটট্রিক করলেন বটে। তবু ভারতের খেলার মধ্যে ধরা পড়ল অনেক খামতি, বিশেষ করে রক্ষণে।

ভারতের শুরুটা ছিল আক্রমণাত্মক। প্রথম মিনিটেই সুযোগ। সঞ্জয়ের শট রুখে দেন চিনের গোলরক্ষক ওয়েইহাও ইয়াং। মিনিট কয়েক বাদে দিলপ্রীতের রিভার্স হিটও ফেরান তিনি। খেলায় ভারতীয় দল যখন লিডের জন্য মরিয়া, তখনই প্রত্যাঘাত! ১২ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার। আর সেখান থেকে গোল করে বসে চিন। গোলদাতা শিহাও দু।

প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে আরও দুটি সুযোগ আসে। কিন্তু ভারত কাজে লাগাতে পারেনি। হরমনপ্রীতের ফ্লিক লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা ছন্দে ফেরে আয়োজক দেশ। ১৮ মিনিটে যুগরাজ সিং নিখুঁত ড্র্যাগ ফ্লিকে সমতা ফেরান। এর পরের সেট পিস থেকে গোল হরমনপ্রীতের। ২-১ এগিয়ে যায় ভারত। হাফটাইমের আগে আরও সুযোগ এসেছিল। কিন্তু পরপর দুর্দান্ত সেভে চিনের পরিত্রাতা হয়ে ওঠেন ওয়েইহাও।

বিরতির পর আবার আঘাত হরমনপ্রীতের। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। কিন্তু চিনের জেদ তখনও অটুট। দু’মিনিটের মধ্যেই বেংহাই চেন ভারতের গোলকিপার কৃষাণ পাঠকের পায়ের ফাঁক দিয়ে বল ঠেলে দেন জালে। ব্যবধান কমে দাঁড়ায় ৩-২।

৩৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হরমনপ্রীতের শট পোস্টে লাগে। সেই ভুলের প্রায় সঙ্গে সঙ্গেই শোধ তোলে চিন। জিয়েশেং গাওয়ের গোল। স্কোরলাইন ৩-৩। ভারতীয় রক্ষণে বিভ্রান্তি তখন চোখে পড়ার মতো।

যখন মনে হচ্ছে ফের একবার কামব্যাক দুঃসাধ্য, তখনই দিশা দেখান হরমনপ্রীত। ৪৭ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার আদায় করে ভারত। শেষ প্রচেষ্টায় গোল করেন দলের অধিনায়ক। হ্যাটট্রিক সম্পূর্ণ। শেষ দিকে আরও একটি কর্নার পেলেও ব্যবধান বাড়েনি। শেষ পর্যন্ত জয় আসে ৪-৩ ব্যবধানে।

পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচে ভারত ১১টি পেনাল্টি কর্নারের মধ্যে মাত্র চারটি কাজে লাগাতে পেরেছে। চিন কম সুযোগ পেলেও তাদের ঝুলিতে তিন গোল। যা ভারতের রক্ষণভাগের দুর্বলতাই চোখে আঙুল তুলে দেখিয়ে দিল।


```