Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চার বছর ফিরছে আইএফএ শিল্ড, পুজোর পরই শুরু, গত মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা

এবার ছটি দল নিয়ে হবে টু্র্নামেন্ট। কলকাতার তিন প্রধানের পাশাপাশি থাকবে  ডায়মন্ড হারবার ও আই লিগের দুটি ক্লাব। 

চার বছর ফিরছে আইএফএ শিল্ড, পুজোর পরই শুরু, গত মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা

আইএফএ সচিব অনির্বাণ দত্ত

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 September 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমের কলকাতা লিগ প্রায় শেষ পর্যায়ে। এদিকে, এতদিন প্রর্যন্ত জানা যায়নি ২০২৪ মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে কে চ্যাম্পিয়ন হয়েছিল। অবশেষে শনিবার আইএফএ গত মরশুমের চ্যাম্পিয়ন হিসাবে ইস্টবঙ্গলের (Last year Kolkata League Champion Eastbengal) নাম ঘোষণা করল, আর রানার্স ডায়মন্ড হারবার।

পাশাপাশি আইএফএ জানিয়েছে, চার বছর পর ফিরছে শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ড (IFA Shield)। পুজো শেষ হলেই শুরু হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। শনিবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই ঘোষণার পাশাপাশি জানিয়েছেন, সম্প্রতি শিল্ড আয়োজনের জন্য সময় চেয়ে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এআইএফএফকে। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে জবাব আসার পরই শুরু হয়েছে শিল্ড আয়োজন নিয়ে তৎপরতা।

শনিবার আইএফএ শিল্ড নিয়ে বৈঠকের পর আইএফএ সিদ্ধান্ত নিয়েছে, ৮ অক্টোবর থেকে শুরু হবে শিল্ড। এবার ছটি দল নিয়ে হবে টু্র্নামেন্ট। কলকাতার তিন প্রধানের পাশাপাশি থাকবে  ডায়মন্ড হারবার ও আই লিগের দুটি ক্লাব। অনির্বাণ দত্ত বলেছেন, “তিনটে আই লিগ এবং তিনটে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। তিনটে আইএসএল দল মোহনবাগানইস্টবেঙ্গলমহামেডান। তিন দলেরই সমর্থক প্রচুর। এর বাইরে তিন আই লিগ দলও খেলবে। ডায়মন্ড হারবার এক্ষেত্রে আগ্রাধিকার পাবে। বাকি দুই দলের নাম আশা করি খুব শীঘ্র জানাতে পারব।”

জানা গিয়েছে, ছটি দলকে দুটো গ্রুপে বিন্যস্ত করা হবে। প্রতি গ্রুপে থাকবে তিনটি করে দল। গ্রুপ লিগের সেরা দুই দল ফাইনাল খেলবে। 

এদিকে এআইএফএফ জানিয়েছে, সুপার কাপ শুরু হবে ২৫ অক্টোবর থেকে। তার আগেই শেষ করতে হবে শিল্ড। ৬ অক্টোবর লক্ষ্মীপুজো। ২০ তারিখ কালীপুজো। তাই আইএফএর লক্ষ্য৮ অক্টোবর থেকে শিল্ড শুরু করে ১৭-১৮ অক্টোবরের মধ্যে শেষ করা। 


```