Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার শাস্তি দিল আইএফএ, দুই ম্যাচ নির্বাসিত রঞ্জন

দু’টি ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এর অন্যথা হলে তাঁকে গোটা মরশুমের জন্য সাসপেন্ড করা হবে।

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার শাস্তি দিল আইএফএ, দুই ম্যাচ নির্বাসিত রঞ্জন

রঞ্জন ভট্টাচার্য

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 August 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: সুরুচি সংঘের (Suruchi Sangha) কোচ রঞ্জন ভট্টাচার্যকে (Ranjan Bhattacharya) দুই ম্যাচের জন্য সাসপেন্ড করল আইএফএ (IFA)। রঞ্জনের বিরুদ্ধে বাংলা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ ছিল তিনি আইএফএ-কে অসম্মান করেছেন ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। পাশাপাশি আইএফএ হুঁশিয়ারি দিয়েছে, সুরুচি সংঘের কোচ যদি সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চান তবে পুরো মরশুমের জন্য সাসপেন্ড করা হতে পারে।

এর আগে রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, “সুরুচি সংঘের বিরুদ্ধে আইএফএ চক্রান্ত করেছে। আমাদের গ্রুপে যেখানে প্রায় সব দলই সাতটি করে ম্যাচ খেলে নিয়েছে সেখানে আমরা খেলেছি ছয়টি ম্যাচ। আমাদের খেলার মোমেন্টাম নষ্ট করে দিতে চাইছে আইএফএ। আমাদের পয়েন্টে তালিকায় এক নম্বর স্থানে না রাখার চক্রান্ত করেছে আইএফএ। আমি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে চ্যালেঞ্জ করছি। কেন সবাই ৭টা ম্যাচ খেলে নিলআমরা কেন ৬ নম্বর ম্যাচ খেলব?”

রঞ্জনের এই মন্তব্যের পর সুরুচি সংঘের সচিবকে চিঠি পাঠিয়ে বলা হয়, ৮ অগস্ট ২০২৫ তারিখে বিকেল সাড়ে চারটার সময় আইএফএ অফিসে রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে উপস্থিত থেকে লিখিত জবাবের মাধ্যমে এ হেন বক্তব্যের কারণ দর্শাতে হবে। 

শুক্রবার আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে হাজির হন রঞ্জন ভট্টাচার্য। বৈঠকে তিনি তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও আইএফএ তাতে পুরোপুরি সন্তুষ্ট হয়নি। কমিটি সিদ্ধান্ত নেয়তাঁকে সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে দুটি ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এর অন্যথা হলে তাঁকে গোটা মরশুমের জন্য সাসপেন্ড করা হবে।


```