Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

চ্যাটজিপিটি নাপসন্দ, কেন মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলেন না? খোলাখুলি জানিয়ে দিলেন মেসি

ভাষা নিয়েও খোলামেলা কথা বলেছেন মেসি। দীর্ঘদিনের সমালোচনা—বিশ্বফুটবলের অন্যতম বড় তারকা হয়েও কেন তিনি প্রকাশ্যে ইংরেজিতে কথা বলেন না? 

চ্যাটজিপিটি নাপসন্দ, কেন মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলেন না? খোলাখুলি জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 January 2026 12:23

দ্য ওয়াল ব্যুরো: একটু সাবেকি? প্রাচীনপন্থী? গোঁড়া? রক্ষণশীল? নতুনকে স্বাগত জানাতে অনিচ্ছুক? চ্যাটজিপিটি কিংবা এআই নিয়ে কেউ নেতিবাচক কিছু বললেই এমনই অজস্র তকমা তার গায়ে সেঁটে দেওয়া হয়৷ অথচ যদি এই পুরনোপন্থার মন্ত্রেই এগিয়ে যেতে চান লিওনেল মেসি নামক কেউ, নব্যযুবাদেরও খানিক চমকাতে, থমকাতে হয় বৈকী!

একদিকে তারকারা যখন আধুনিকতম প্রযুক্তির সুফল কাজে লাগাচ্ছেন, বিভিন্ন টেক-কোম্পানির পণ্য বিজ্ঞাপনে আকছার মুখ দেখাতে লালায়িত, ঠিক তখনই স্রোতের উল্টোদিকে চলার স্বীকারোক্তি মেসির গলায়। আধুনিক ফুটবলের অবিসংবাদিত তারকা জানিয়েছেন ওপেন এআই-এর ফসল তুলতে তিনি বিন্দুমাত্র তাড়িত নন৷ চ্যাটজিপিটি খুব একটা কাজে লাগান না৷ বিদেশি ভাষা, ইংরেজি সুদ্ধ, বলতে সড়গড় নন৷ আর এ নিয়ে খুব একটা হীনম্মন্যতাও নেই। মাতৃভাষায় চৌখশ৷ বিলক্ষণ রপ্ত৷ সর্বত্র বুক ঠুকে মায়ের ভাষাতেই কথা বলেন, লেখেন, পড়েন৷ এরটুকু অসুবিধে হয় না!

এআই নয়, দূরত্বই আসল কারণ

আর্জেন্তিনার তারকা ফুটবলারের (Lionel Messi) সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট বক্তব্য—তিনি চ্যাটজিপিটি (ChatGPT) বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেন না। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুজু টিভি (Luzu TV)-কে দেওয়া সেই সাক্ষাৎকারে মেসির বক্তব্য সরল ও নির্ভার। তাঁর কথায়, ‘আমি চ্যাটজিপিটি ব্যবহার করি না। এআইয়ের বিরুদ্ধে নই। শুধু এই জগতে ঢুকে পড়া হয়নি, ঠিকমতো বোঝাও হয়নি!’ অর্থাৎ, প্রযুক্তিভীতি নয়। বরং ব্যক্তিগত অভ্যাস আর আগ্রহের অভাবই মূল কারণ।

এমন মন্তব্য এল এমন সময়ে, যখন ফুটবল দুনিয়াতেও এআই ব্যবহার বাড়ছে হু হু করে। ম্যাচ বিশ্লেষণ থেকে শুরু করে ট্রেনিং ডেটা, এমনকি চুক্তি আলোচনা—সব জায়গায় ঢুকে পড়েছে অ্যালগরিদম। সেই স্রোতে গা না ভাসিয়ে মেসির অবস্থান আলাদা করে নজর কাড়ছে।

রোনাল্ডোর এআই বিনিয়োগ, মেসির ঘরোয়া বাস্তবতা

মেসির এই অবস্থান আরও বেশি নজর টানছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রতিতুলনায়। সিআরসেভেন কেবল এআই ব্যবহারকারীই নন, বরং পারপ্লেক্সিটি (Perplexity) নামের একটি এআই সংস্থার বড় বিনিয়োগকারীদের একজন। আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজের ব্র্যান্ডকে জুড়ে দিতে দ্বিধাহীন।

অন্যদিকে, মেসির বাড়ির অন্দরমহলের ছবিটা একেবারে উল্টো। নিজেই হাসতে হাসতে জানিয়েছেন, তাঁর স্ত্রী অ্যান্টোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo) উঠতে-বসতে চ্যাটজিপিটি কাজে লাগান। রান্নার রেসিপি থেকে শুরু করে খাবার সংক্রান্ত প্রশ্ন—সবকিছুর জবাব বুঝে নেন এআই চ্যাটবট থেকে। মেসির ভাষায়, ‘অ্যান্টোনেলা সারাদিন চ্যাটজিপিটিতে থাকে। সমস্ত প্রশ্ন ওখানেই জিজ্ঞেস করে। আমি কিন্তু এখনও ঢুকতে পারিনি।’প্রযুক্তির দৌড়ে সবাইকে এক ছাঁচে ফেলা যায় না—এই বাস্তবতাই যেন ফের একবার সামনে এনেছেন মেসি।

মাতৃভাষাই স্বস্তি

এআইয়ের পাশাপাশি ভাষা নিয়েও খোলামেলা কথা বলেছেন মেসি। দীর্ঘদিনের সমালোচনা—বিশ্বফুটবলের অন্যতম বড় তারকা হয়েও কেন তিনি প্রকাশ্যে ইংরেজিতে কথা বলেন না? এবার সেই সওয়ালেরও উত্তর দিয়েছেন মেসি। আর্জেন্তিনীয় মহাতারকার দাবি, তিনি ইংরেজি বলতে পারেন, বুঝতেও পারেন। কিন্তু প্রকাশ্যে বলতে স্বচ্ছন্দ নন। ‘ইংরেজিতে কথা বললে একটু অস্বস্তি হয়। তাই সবসময় স্প্যানিশই পছন্দ করি!’ সাফ মন্তব্য লিওর। ব্যক্তিগত পরিসরে অবশ্য ইংরেজি ব্যবহার করতে সমস্যা নেই। তবে জনসমক্ষে মাতৃভাষার নিরাপত্তা বলয় ছাড়তে নারাজ। এই মনোভাব অনেকটাই শেকড়-জড়িয়ে থাকা স্বভাবের প্রতিফলন। খ্যাতির ছটাতেও যা একচুল নড়চড় হয় না।


```