Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Man United: পরের বছর চ্যাম্পিয়নস লিগে নামা মোটামুটি নিশ্চিত! কীভাবে চাকা ঘোরালেন ক্যারিক?

রুবেন আমোরিম যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হাল ধরেছিলেন মাইকেল ক্যারিক। ১০ ম্যাচে অভাবনীয় ফর্ম দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দরজা খুলে দিলেন তিনি।

Man United: পরের বছর চ্যাম্পিয়নস লিগে নামা মোটামুটি নিশ্চিত! কীভাবে চাকা ঘোরালেন ক্যারিক?

মাইকেল ক্যারিক

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 April 2026 13:37

দ্য ওয়াল ব্যুরো:  কয়েক মাস আগেও পরিস্থিতি অনিশ্চিত। কোচ বদল, ড্রেসিংরুমে অস্থিরতা, মাঠে ছন্দহীনতা—সব মিলিয়ে দিশেহারা ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। কিন্তু সেই ছবিই এখন একেবারে পালটে গিয়েছে। চ্যাম্পিয়নস লিগে (Champions League) ফেরার তালা প্রায় খুলে ফেলেছেন ব্রুনো ফার্নান্দেজরা (Bruno Fernandes)। আর এই বদলের কেন্দ্রে একটাই নাম—মাইকেল ক্যারিক (Michael Carrick)। ম্যান ইউয়ের অস্থায়ী কোচ। যিনি চালকের আসনে বসে স্থায়ী পরিবর্তনের বীজ বুনে দিয়েছেন।

কোচ বদলেও লক্ষ্য একই

রুবেন আমোরিম (Ruben Amorim) বরখাস্ত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, মরসুম হয়তো খরচের খাতায় যেতে চলেছে। কিন্তু ক্লাবের ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স (Jason Wilcox) পরিষ্কার বার্তা দেন—যাই হয়ে যাক, লক্ষ্য একটাই… চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র অর্জন। এতে নড়চড় হবে না। এই ঘোষণা দলের অন্দরে ধোঁয়াশা জমে ওঠার বদলে উদ্দীপনার সঞ্চার করে, তৈরি হয় নতুন ফোকাসও।

ক্যারিক দায়িত্ব নেওয়ার সময় দল পয়েন্ট তালিকায় খুব খারাপ জায়গায় ছিল না। কিন্তু সমস্যা ধারাবাহিকতায়। নিচের সারির দলগুলোর বিরুদ্ধে পয়েন্ট খোয়াচ্ছিল ইউনাইটেড। এমন অবস্থায় অনেকে ভেবেছিলেন, সামনে ম্যানচেস্টার সিটি (Manchester City) আর আর্সেনালের (Arsenal) মতো বড় দলের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ হেরে দল বুঝি আরও পিছিয়ে পড়বে। কিন্তু আদতে হয়েছে ঠিক উল্টো। এই কঠিন ম্যাচগুলোই লিখে দিয়েছে টার্নিং পয়েন্ট।

সহজ পরিকল্পনা, পরিচ্ছন্ন ফুটবল

ক্যারিকের বড় শক্তি—সহজসরল রণকৌশল। গোড়াতেই তিনি আমোরিমের তিন ডিফেন্ডারের ফরমেশন ছুড়ে ফেলেন। ফিরে যান চার ব্যাকের পরিচিত ছকে। ব্রুনো ফার্ন্দান্দেজকে আরও এগিয়ে খেলান। মাঝমাঠে কোবি মাইনু (Kobbie Mainoo) ও কাসেমিরোর (Casemiro) জুটি।

সবচেয়ে বড় কথা—বারবার দল পাল্টাননি ক্যারিক। ১০ ম্যাচে মাত্র ৬টি পরিবর্তন। তাও বেশিরভাগই চোটের কারণে। এই স্থিরতা দিয়েছে আত্মবিশ্বাস। খেলোয়াড়রা নিজেদের ভূমিকা পরিষ্কার বুঝতে পারছেন। ফলও মিলেছে হাতেনাতে—ক্যারিকের আপাত-স্বল্প জমানায় প্রিমিয়ার লিগে (Premier League) সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছে ইউনাইটেড।

ড্রেসিংরুমে শান্তি

ক্যারিকের প্রভাব শুধু ট্যাকটিক্সে নয়, মানসিকতাতেও স্পষ্ট ফুটে উঠেছে। তিনি খামোখা চেঁচামেচি করা কোচ নন। শান্ত, স্থির। যা পুরো ক্লাবের অন্দরমহলের পরিবেশ বদলে দিয়েছে। আজকাল ট্রেনিং ছোট, কিন্তু ফোকাসড। বেসিক বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে। খেলোয়াড়রা খুশি, ঐক্যবদ্ধ—পরিচিত এই চেনা ছবির প্রত্যাবর্তন এখন ইউনাইটেডের সবচেয়ে বড় শক্তি।

ইদানীং স্টাফ মহলে কাজের চাপ কমেছে। অপ্রয়োজনীয় সমস্যা মিটেছে। সব মিলিয়ে একটা তৈরি হয়েছে ‘স্টেবল’ পরিবেশ। আপাতত হিসেব সহজ—শেষ ৭ ম্যাচে ৪ জয় আর ১ ড্র এলেই চ্যাম্পিয়নস লিগ প্রায় নিশ্চিত। যদি সেটা হয়, তাহলে প্রশ্নটা আরও জোরালো হবে—ক্যারিককেই কি আগামী সিজনের স্থায়ী কোচ করা উচিত? উত্তর এখনও বাকি। কিন্তু যেভাবে তিনি চাকা ঘুরিয়েছেন, তাতে তাঁকে সরানো সহজ হবে না।


```