Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাগানের অনুশীলনে যোগ গ্রেগ স্টুয়ার্টের, এখনও কাটাতে পারেননি চোট?

আগামী শনিবার (২৩ নভেম্বর) জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান।

বাগানের অনুশীলনে যোগ গ্রেগ স্টুয়ার্টের, এখনও কাটাতে পারেননি চোট?

মোহনবাগানের তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট

শেষ আপডেট: 18 November 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: বাগানে আপাতত স্বস্তির হাওয়া বইছে। এবারের আইএসএল টুর্নামেন্টে সবুজ-মেরুন ব্রিগেড দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে তারা। আগামী ম্য়াচে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্সরা। কিন্তু, এই ম্য়াচেও অনিশ্চিত গ্রেগ স্টুয়ার্ট? এই প্রশ্নই আপাতত বাগান সমর্থকদের মনে উঁকি দিতে শুরু করেছে।

সোমবার (১৮ নভেম্বর) হোম গ্রাউন্ডে প্র্যাকটিস করতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। জেসন কামিন্স ছাড়া মোটামুটি সকলেই এই অনুশীলনে উপস্থিত ছিলেন। যদিও আন্তর্জাতিক ম্যাচের কারণে অনুপস্থিত ছিলেন লিস্টন কোলাসো, মনবীর সিং, বিশাল কাইথ এবং আপুইয়া। এদিন গ্রেগ স্টুয়ার্ট দলের সঙ্গে থাকলেও, তাঁকে অনুশীলন করতে দেখা গেল না। সাইড লাইনের ধারে তিনি হালকা গা ঘামালেন। এরপরই সবুজ-মেরুন সমর্থকদের মনে অনিশ্চয়তার কালো মেঘ দেখতে পাওয়া গিয়েছে।

বাগানের এই স্কটিশ ফুটবলারের পাশাপাশি অনুশীলন করলেন না অনিরুদ্ধ থাপা এবং আশিস রাইও। আপাতত ১০ দিন আশিস কোনও ম্য়াচ খেলতে পারবেন না। অনুশীলনের মাঝপথেই তিনি রিকভারির জন্য মাঠ ছাড়লেন। তবে আশা করা হচ্ছে, আগামী ম্য়াচে অনিরুদ্ধকে হয়ত পাওয়া যেতে পারে।

সোমবার মোহনবাগান কোচ হোসে মলিনা ফুটবলারদের প্রথমে কিছুটা শরীরচর্চা করান। এরপর মেরিনার্সরা বল পায়ে কিছুক্ষণ অনুশীলন করেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে মোহনবাগান ৭ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। গত ম্য়াচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। সেই ম্য়াচটি ১-১ গোলে ড্র হয়। আগামী শনিবার (২৩ নভেম্বর) জামশেদপুরের বিরুদ্ধে তারা কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।


```