Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

World Cup 2026: কেউ বড়, কেউ ছোট! বিশ্বকাপে দেখা যাবে না যে সমস্ত দেশকে

মোট হিসেব বলছে—১৬১টি দেশ যোগ্যতা অর্জন করতে পারেনি। তারকার সংখ্যা, দেশের পরিসর—সব মিলিয়ে বাদ পড়া তালিকাটাই এ বছর সবচেয়ে আলোচিত।

World Cup 2026: কেউ বড়, কেউ ছোট! বিশ্বকাপে দেখা যাবে না যে সমস্ত দেশকে

বিশ্বকাপে নেই সোবস্লাই

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 November 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ৪৮টি দল খেলবে—কিন্তু তাতে জায়গা হয়নি বহু পরিচিত ফুটবল দেশের। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, কনকাকাফ—সব মহাদেশেই কয়েকটি বড় নাম ছিটকে গেছে।

এদিকে ৪২টি দল ইতিমধ্যেই মূল পর্বে পৌঁছে গেলেও বাকি ৬টি স্থান নির্ধারিত হবে আগামী মার্চের প্লে–অফ এবং আন্তঃমহাদেশীয় প্লে–অফে। সেই আবহে নজর এখন বাদ পড়া দলগুলোর তালিকায়—যেখানে রয়েছে একদিকে ঐতিহ্যবাহী ফুটবল নাম, অন্যদিকে জনবহুল দেশও।

কারা যাচ্ছে না ২০২৬ বিশ্বকাপে?

প্রথমেই ইউরোপ। এখান থেকে বাদ পড়েছে হাঙ্গেরি (Hungary), সার্বিয়া (Serbia), গ্রীস (Greece)—তিনটি দেশই নিয়মিত বড় টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকে। আরও আছে স্লোভেনিয়া (Slovenia), ইসল্যান্ড (Iceland), বুলগেরিয়া (Bulgaria), আর্মেনিয়া (Armenia), লিথুয়ানিয়া (Lithuania), ফিনল্যান্ড (Finland) ইত্যাদি। মোট মিলিয়ে ইউরোপ থেকেই প্রায় ২৫টি দল ছিটকে গেছে।

এশিয়ার ছবিটা আরও বিস্তৃত। জনসংখ্যায় বিশ্বের দুই বৃহত্তম দেশ—চিন (China) ও ভারত (India)—আবারও বিশ্বকাপে পৌঁছতে পারল না। পাশাপাশি বাদ সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান (Oman), কাতার (Qatar), ভিয়েতনাম (Vietnam), সিরিয়া (Syria), মলদ্বীপ (Maldives), নেপাল (Nepal), বাংলাদেশ (Bangladesh), কুয়েত (Kuwait), ইন্দোনেশিয়া (Indonesia)-সহ অনেক দেশ।

আফ্রিকায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে নাইজেরিয়া (Nigeria) এবং ক্যামেরুন (Cameroon) না থাকায়। ১৯৯৪ থেকে টানা সাতবার বিশ্বকাপে খেলা নাইজেরিয়া এবং ছয়বারের প্রতিনিধি ক্যামেরুন—এই দুই আফ্রিকান জায়ান্টই এবার জায়গা পেতে ব্যর্থ। বাদ পড়েছে ঘানা (Ghana), উগান্ডা (Uganda), লিবিয়া (Libya), মালি (Mali), ইথিওপিয়া (Ethiopia) ও গ্যাবনও (Gabon)।

কনকাকাফ অঞ্চল থেকে ছাড়পত্র জোটেনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (Trinidad & Tobago)। পাশাপাশি কোস্টারিকা (Costa Rica), হন্ডুরাস (Honduras), এল সালভাদর (El Salvador)-ও পৌঁছতে পারেনি মূল পর্বে। দক্ষিণ আমেরিকায় বাদ পড়া দেশ তিনটি—চিলি (Chile), পেরু (Peru), ভেনেজুয়েলা (Venezuela)।

ওশেনিয়া থেকেও বাদ বেশিরভাগ নামকরা দেশ—ফিজি (Fiji), তাহিতি (Tahiti), ভানুয়াতু (Vanuatu), সোলোমন আইল্যান্ডস (Solomon Islands), পাপুয়া নিউ গিনি (Papua New Guinea)।

এরই সূত্রে বিশ্বকাপের ময়দানে দেখা যাবে না বহু বড় খেলোয়াড়কেও, যেমন—

ব্রায়ান এমবোয়েমো (Bryan Mbuemo, Cameroon)

ডমিনিক সোবস্লাই (Dominik Szoboszlai, Hungary)

মিলোস কেরকেজ (Milos Kerkez, Hungary)

খভিচা কভারাত্সখেলিয়া (Khvicha Kvaratskhelia, Georgia)

ইয়ান ওবলাক (Jan Oblak, Slovenia)

সেরহু গিরাসি (Serhou Guirassy, Guinea)

ভিক্টর ওসিমেন (Victor Osimhen, Nigeria)

অন্ধকারের উলটো পিঠে আলো। কুরাসাও (Curacao), উজবেকিস্তান (Uzbekistan), কেপ ভার্দে (Cape Verde)–র মতো দেশের বিশ্বকাপ অভিষেক হতে চলেছে। যদিও মোট হিসেব বলছে—১৬১টি দেশ (161 Nations) যোগ্যতা অর্জন করতে পারেনি। তারকার সংখ্যা, দেশের পরিসর—সব মিলিয়ে বাদ পড়া তালিকাটাই এ বছর সবচেয়ে আলোচিত।


```