Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসি ছাড়াই প্রথম একাদশ, আলভারেজের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য সবার আগে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের গ্রুপ শীর্ষেও রয়েছে তারা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় এখন অনেকটাই চাপমুক্ত আর্জেন্টিনার চাণক্য স্কালোনি। ফলে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছেন তিনি। 

মেসি ছাড়াই প্রথম একাদশ, আলভারেজের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

গোলের পর জুলিয়ান আলভারেজ

শেষ আপডেট: 6 June 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) প্রথম একাদশে ছিলেন না তো কী হয়েছে! লিওনেল স্কালোনির (Lionel Scaloni) আর্জেন্টিনায় এখন প্রতিভার অভাব নেই। এই দলে প্রচুর ফুটবলার আছে যাঁরা দলকে জিতিয়েই মাঠ ছাড়তে পারেন। যেটা বৃহস্পতিবার রাতে চিলির (Aregentina vs Chile) বিরুদ্ধে করে দেখালেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। মেসি অবশ্য পরে নামেন, কিন্তু তার আগেই জয়সূটক গোলটি পেয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

২০২৬ ফুটবল বিশ্বকাপের (2026 World Cup) জন্য সবার আগে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের গ্রুপ শীর্ষেও (Conmebol World Cup qualifying) রয়েছে তারা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় এখন অনেকটাই চাপমুক্ত আর্জেন্টিনার চাণক্য স্কালোনি। ফলে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছেন তিনি। বিশ্বকাপের আগে তিনি বেঞ্চের শক্তি পরীক্ষা এবং তরুণদের বাজিয়ে দেখার ওপরই বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

চিলির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে লিওনেল মেসিলাওতারো মার্তিনেজদের রাখেননি প্রথম একাদশে। মেসিকে নামান দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে নিকো পাজের বদলি হিসাবে। এমনকি ম্যাচের শেষ দিকে স্কালোনি মাঠে নামান ১৭ বছরের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও। এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার।

চিলিকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও পোক্ত করল আর্জেন্টিনা। চিলির বিরুদ্ধে ম্যাচের পর ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকল আর্জেন্টিনা।

চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারেননি মেসি। চিলির বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমে ৩৩ মিনিট খেলেছেন মেসি। মাঠে যতক্ষণ ছিলেন, চিলির ডিফেন্সকে ব্যস্ত রেখেছেন। ২টি শট নেওয়ার পাশাপাশি কিছু ঝলকও দেখিয়েছেন। 

গোটা ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। ১৬ মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে সামনে এগিয়ে গিয়ে থ্রু পাস দেন থিয়াগো আলমাদা। এরপর বক্সের ভেতর থেকে গোল করতে ভুল করেননি আলভারেজ। আসলে স্কালোনির হাতে পড়ে বরাবরই তারকা নির্ভর দল আর্জেন্টিনা এখন দলগত ফুটবল খেলছে। 


```