Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ট্রাম্পের ‘হুমকি’তেও অনড় ফিফা, আমেরিকাতেই খেলবে ইরান! জানিয়ে দিলেন ইনফান্তিনো

ফিফা না সরালে এবং সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কি আদৌ খেলতে পারবে? প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত।

ট্রাম্পের ‘হুমকি’তেও অনড় ফিফা, আমেরিকাতেই খেলবে ইরান! জানিয়ে দিলেন ইনফান্তিনো

ট্রাম্প ও ইনফান্তিনো

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 April 2026 13:47

দ্য ওয়াল ব্যুরো: এক দিকে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ‘প্রচ্ছন্ন’ হুমকি, অন্য দিকে ইরানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। মাঝখানে দাঁড়িয়ে ফিফা (FIFA) সভাপতি জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino) জোরগলায় জানালেন—কোনও পরিস্থিতিতেই ম্যাচের ভেন্যু বদলাবে না। ইরান খেলবে আমেরিকাতেই।

ইরানের ‘অনুরোধ’, ফিফার ‘না’

ইরান ফুটবল ফেডারেশন আগেই ফিফাকে অনুরোধ করেছিল, তাদের সমস্ত ম্যাচ (FIFA World Cup 2026) মেক্সিকোয় সরিয়ে দেওয়া হোক। কারণ—পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতায় আমেরিকার ভূমিকা এবং ইরানের সঙ্গে তীব্র সংঘাত। এই পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও ক্লাব দলগুলোকে ‘বৈরী দেশে’ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সেই তালিকায় স্বাভাবিকভাবে রয়েছে আমেরিকাও।

যদিও তুরস্কের আন্তালিয়ায় সফরকালে ইনফান্তিনো স্পষ্ট জানিয়ে দিলেন, সূচি বদলানোর প্রশ্নই নেই। বললেন, ‘না, না। ড্রতে যা ঠিক হয়েছে, ম্যাচ সেখানেই হবে!’ ফিফা সভাপতি ইরানের অনুশীলন শিবির পরিদর্শন করেন, কোস্টারিকার বিরুদ্ধে ৫-০ জয়ের খেলাও দেখেন তিনি। পরে বলেন, ‘এরা খুব শক্তিশালী দল। বিশ্বকাপ পর্যন্ত আমি ইরানকে সমস্ত সাহায্য করব!’

নির্ঘণ্ট মানা হলে ইরান গ্রুপ জি-তে (Group G) খেলবে। প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সমস্ত ম্যাচ লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

এই পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছেন ট্রাম্প। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভেবে তাদের আসা উচিত কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে!’ পরে ধোঁয়াশা মুছে স্পষ্ট করেন, আমেরিকার তরফ থেকে কোনও হুমকি নেই। কিন্তু তাতে বরফ গলেনি। কথাটা তো একবার বলা হয়ে গিয়েছে। ফলে ছড়িয়েছে একরাশ সংশয়, উদ্বেগ।

প্রসঙ্গত, বিশ্বকাপ শুরু ১১ জুন, শেষ ১৯ জুলাই। আয়োজক দেশ—আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

সামনে কঠিন প্রশ্ন

ফিফা না সরালে এবং সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কি আদৌ খেলতে পারবে? প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তেহরান শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবে? নাকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হবে? ফুটবলের ইতিহাসে রাজনীতি বারবার মাঠে ঢুকেছে। কিন্তু এবার ইরানের পরিস্থিতি পুরনো নজিরগুলোকেও ছাপিয়ে যাওয়ার পথে।


```