Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুটবলারদের চোট নিয়ে উদাসীন ফেডারেশন, খালিদের শিবিরে লিস্টনদের ছাড়বে না মোহনবাগান

ফুটবলার না ছাড়ার প্রসঙ্গে মোহনবাগানের যুক্তি হল, কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোর অন্তর্ভুক্ত নয়। এটি একটি আমন্ত্রণী প্রতিযোগিতা। 

ফুটবলারদের চোট নিয়ে উদাসীন ফেডারেশন, খালিদের শিবিরে লিস্টনদের ছাড়বে না মোহনবাগান

মোহনবাগান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 August 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় ডার্বিতে হেরে গিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ডের শেষ আটের লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে হোসে মোলিনার ছাত্ররা। মেরিনার্সের সামনে রয়েছে কঠিন লড়াই। ১৬ সেপ্টেম্বর সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান খেলবে তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আর এ জন্য জাতীয় শিবিরে (National Camp) তাদের ফুটবলারদের পাঠাতে চাইছে না গোষ্ঠ পাল সরণির ক্লাব (Mohun Bagan Footballers)।

সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, ফিফা উইন্ডোর বাইরে জাতীয় দলের জন্য ফুটবলার ছেড়ে দেওয়া কোনও ক্লাবের কাছে বাধ্যতামূলক নয়। সেই সঙ্গে এটাও অভিযোগ করা হয়েছে, ফেডারেশন (AIFF) মোটেও ফুটবলারদের কল্যাণের বিষয়ে চিন্তিত নয় (Negligence over player welfare)।

বেঙ্গালুরুতে নতুন কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে কাফা নেশনস কাপ খেলার জন্য ১৬ অগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি শিবির। প্রথম দিনই শিবিরে যোগ দিয়েছিলেন ২২ জন ফুটবলার। মোট ৩৫ জনকে শিবিরে ডাকা হলেও ডুরান্ড কাপের জন্য ১৩ জন ফুটবালর শিবিরে যোগ দিতে পারেননি। এর মধ্যে মোহনবাগানেরই ছিলেন সাত জন। এঁরা হলেন, বিশাল কাইথ, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি ও আপুইয়া। রবিবারের ডার্বিতে হেরে যাওয়ার পর মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এআইএফএফ-কে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ফুটবলারকে জাতীয় দলের প্রস্তুতি শিবিরের জন্য ছাড়া হবে না।

ফুটবলার না ছাড়ার প্রসঙ্গে মোহনবাগানের যুক্তি হল, কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোর অন্তর্ভুক্ত নয়। এটি একটি আমন্ত্রণী প্রতিযোগিতা। তাই ফুটবলার ছাড়া ক্লাবগুলির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। পাশাপাশি সামনেই তাদের রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। জাতীয় দলের শিবিরে বা ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে যদি কোনও ফুটবলার চোট পেয়ে বসেন, তবে ক্লাবের ক্ষতি হয়ে যাবে। যেমনটা এর আগে হয়েছিল আশিক কুরুনিয়ান ও শুভাশিস বোসের ক্ষেত্রে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এই দুই ফুটবলারই চোট পেয়েছিলেন। কুরুনিয়ান মাঠে ফিরে এলেও, গতবারের অধিনয়াক শুভাশিস এখনও চোটমুক্ত হননি। 

একই কারণে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, প্রিয়াংশ দুবে ও অভিষেক সিংকেও ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ।


```