Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘সবাই চায় একজোড়া!’ যে ভাইরাল ফুটবল জুতোর বিজ্ঞাপন আদৌ ‘নাইকি’-র বানানো নয়

দিনের শেষে এই ঘটনা পিছুপিছু কয়েকটা বড় সত্যকে সামনে আনে। আজকের দিনে ভাইরাল হতে কোটি টাকা নয়—লাগে চোখ আর সময় বোঝার ক্ষমতা।

‘সবাই চায় একজোড়া!’ যে ভাইরাল ফুটবল জুতোর বিজ্ঞাপন আদৌ ‘নাইকি’-র বানানো নয়

সেই ঝড়-তোলা বিজ্ঞাপন

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 December 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল দুনিয়ায় আজকাল বিজ্ঞাপনের আয়ু মাপা হয় ঘণ্টায়। কখনও-বা মিনিটে। সেই ভিড়ে গা না ভিড়িয়ে ২০২৪ সালের কোপা আমেরিকা (Copa América) চলাকালীন একটি ছবি ও একটি লাইন বদলে দিল বিপণনের সংজ্ঞা! গোটা দুনিয়া যাকে ‘নাইকি’র (Nike) মাস্টারস্ট্রোক বিজ্ঞাপন ভেবে সাবাশি দিল, কুর্নিশে অবনত হল, তত্ত্বতালাশের পর মালুম হল বিজ্ঞাপনটা আদৌ ‘নাইকি’র নয়। নয় কোনও অফিসিয়াল ক্যাম্পেনও! তবু সেই ছবি আর ক্যাপশনের লেখাটা হয়ে উঠল ‘মোমেন্ট মার্কেটিং’-এর খাঁটি টেক্সটবুক দৃষ্টান্ত!

গল্পের শুরুটা মাঠে। কোপা আমেরিকার এক উত্তেজক ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা-চিলি (Argentina vs Chile)। ম্যাচের মধ্যেই ফাউল করতে গিয়ে আর্জেন্টিনার ফুটবলার নিকোলাস গঞ্জালেস (Nicolás González) হড়কে পড়েন। পড়ে যাওয়ার মুহূর্তে রিফ্লেক্স অ্যাকশনে প্রতিপক্ষ চিলির খেলোয়াড়ের পা ধরে ফেলেন তিনি। ঠিক সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি হয়। ছবির অ্যাঙ্গেল এমনদূর থেকে দেখলে মনে হয়, গঞ্জালেস যেন ফাউল নয়, প্রাণপণে প্রতিপক্ষের জুতো আঁকড়ে ধরেছেন!

ছবিটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মিম, ট্রোল, রসিকতাসব কিছুর রসদ জোগায় ওই একখানা ফ্রেম। আর এখানেই গল্পে ঢোকেন চিলির গ্রাফিক ডিজাইনার জাইমি মুনোজ (Jaime Muñoz)। বুঝে যানছবির মধ্যে বিজ্ঞাপনের বারুদ লুকিয়ে। খুব বড় প্ল্যান নয়। ফটোশপে একটি বাস্তবসম্মত বিলবোর্ড টেমপ্লেট। তার উপর ছবিটা বসানো। কোণায় নাইকির সুইশ লোগো। আর নিচে এক লাইনের ট্যাগলাইন‘এভরিওয়ান ওয়ান্টস আ পেয়ার’ (Everyone wants a pair’)।

ব্যস। এই সামান্য ফর্মুলা মেনেই ২০২৪ সালের ২৬ জুন লিঙ্কডইনে মুনোজ পোস্ট করলেন নিজের ‘ক্রিয়েটিভ আইডিয়া’। উদ্দেশ্য: নিছক মক-আপ দেখানো। কিন্তু ইন্টারনেট তাকে আর ‘মক’ বলে মানল না। কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ল এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে। বহু মানুষ ধরে নিলেন, এটাই নাইকির রিয়েল-টাইম বিজ্ঞাপন। প্রশংসার বন্যা বয়ে গেল‘টাইমিং অসাধারণ’, ‘ব্রিলিয়ান্ট মার্কেটিং’, ‘নাইকি আবার দেখিয়ে দিল’!

আসল সত্যিটা কিন্তু আরও মজার। নাইকির এতে কোনও ভূমিকা নেই। কোনও বিজ্ঞাপন বাজেট নেই। কোনও অফিসিয়াল অনুমোদন নেই। তবু কেন সবাই বিশ্বাস করল? মেনে নিল নিঃসংশয়ে? আসলে বিজ্ঞাপনটা নিখুঁতভাবে নাইকের ব্র্যান্ড চরিত্রের সঙ্গে মিলে গিয়েছিল। সাহসী, ঠাট্টা-মেশানো, মুহূর্ত ধরে ফেলাএই বুদ্ধিদীপ্ত স্টাইলটাই তো সবাই নাইকির মতো ব্র্যান্ডের থেকে আশা করে!

দিনের শেষে এই ঘটনা পিছুপিছু কয়েকটা বড় সত্যকে সামনে আনে। আজকের দিনে ভাইরাল হতে কোটি টাকা নয়লাগে চোখ আর সময় বোঝার ক্ষমতা। তা ছাড়া ইউজার-জেনারেটেড কনটেন্ট অনেক সময় ব্র্যান্ডের নিজের বিজ্ঞাপনের থেকেও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্বাসযোগ্যতা এখন শুধু লোগো দিয়ে তৈরি হয় নাভাবনা ঠিকঠাক হলেই মানুষ ধরে নেয়, এটা ‘অফিশিয়াল’!

সবচেয়ে মজার বিষয়, কিছু না করেও এই গল্প থেকে পুরো ফায়দা তুলে নিয়েছে নাইকি। সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক আলোচনা, ব্র্যান্ডের বুদ্ধিদীপ্ত ভাবমূর্তিসবই জমেছে বিনা খরচে। তাই অনেকেই মজার সুরে মেনে নেন, মুনোজের হাতে যদি চাকরির অফার চলে আসে, অবাক হওয়ার কিছু নেই! 


```