Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, মেসারার্সকে ৭-১ গোলে হারাল বিনোর ছাত্ররা

বিনো জর্জের ছাত্ররা আজ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে গোলের মালা পড়িয়েছে। লাল-হলুদ জার্সিধারীরা ম্যাচটি জিতেছে ৭-১ গোলে।

দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, মেসারার্সকে ৭-১ গোলে হারাল বিনোর ছাত্ররা

ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 27 June 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: ৪০তম কলকাতা ফুটবল লিগ (Kolkata Football League Premier Division) জয়ের উদ্দেশে যাত্রাটা ভালভাবেই শুরু করল ইস্টবেঙ্গল। বিনো জর্জের ছাত্ররা আজ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে (East Bengal vs Measurers) গোলের মালা পড়িয়েছে। লাল-হলুদ জার্সিধারীরা ম্যাচটি জিতেছে ৭-১ গোলে।

আইনি জটিলতার কারণে গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন দলের নাম এখনও ঘোষণা করা হয়নি। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে ইস্টবেঙ্গলও। এর মধ্যেই বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা।

গত কয়েক মরশুম ধরেই কলকাতা লিগে নিজেদের সেরা দল নামাচ্ছে না ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ঘরোয়া লিগে জুনিয়র ফুটবলারদের খেলিয়ে তারা সাপ্লাই লাইন তৈরি করতে চাইছে। সেই উদ্দেশে অনেকটাই সফল দুই ক্লাব। উঠে এসেছেন সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, সায়ন বন্দ্যোপাধ্যায়, জেসন টিকের মতো তরুণ ফুটবলাররা। এদিনও লাল-হলুদের তরুণ একঝাঁক ফুটবলার নৈহাটি স্টেডিয়ামে ফুল ফোটালেন।

ইস্টবেঙ্গলের এদিনের প্রতিপক্ষ মেসারার্স ক্লাব ধারে ও ভারে অনেক পিছিয়ে থাকলেও লাল-হলুদ কোচ বিনো জর্জ ম্যাচের আগে তাদের যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। তবে এদিন মশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি মেসারার্স।

এদিন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পদ্মা পাড়ের ক্লাব। ২৩ মিনিটে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন মনোতোষ মাজি। ১০ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ৩৭ মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ভানলালপেকা গুইতে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের নেশায় মেতে ওঠে বিনো জর্জের ছাত্ররা। ৪৮ মিনিটে ৪-০ করেন তন্ময় দাস। ৬৩ ও ৬৫ মিনিটে আরও দু’গোল করেন পরিবর্ত হিসাবে নামা জেসিন টিকে। 

তবে ৬৯ মিনিটে ব্যবধান কমান মেসারার্স ক্লাবের অ্যান্ডি জাখারি। শেষ দশ মিনিটে কার্যত ইস্টবেঙ্গলের আক্রমণভাগের সঙ্গে একাই লড়ে যান মেসারার্সের গোলকিপার লাইমুজাম কেন সিং। মহম্মদ রোশান-জেসিন টিকেদের একাধিক শট তিনি না বাঁচালে দলের লজ্জা আরও বাড়ত। ম্যাচের সংযোজিত সময়ে (৯০+৩) দূরপাল্লার শটে ব্যবধান ৭-১ করেন সুমন দে।

এবার শতবর্ষে পা রেখেছে জর্জ টেলিগ্রাফ। তাদের অবশ্য অভিযান শুরুটা ভাল হল না। এ গ্রুপের অপর ম্যাচে তারা কলকাতা কাস্টমসের কাছে হেরে গিয়েছে ১-২ গোলে। এই গ্রুপের অন্য ম্যাচে পাঠচক্র ৩-০ গোলে হারিয়েছে রেলওয়ে এফসিকে। আর কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ও পুলিশ এসির মধ্যে ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। 


```