Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

‘দেশ সন্তানেরও আগে!’ পিতৃত্বকে দূরে রেখে ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছেন রাহুল

প্রস্তুতি ম্যাচে নামার সুফলও পেয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার। প্রথম ইনিংসে লুজ শট খেলে চল্লিশের কোঠায় আউট হলেও দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিয়েছেন। হাঁকিয়েছেন সেঞ্চুরি। 

‘দেশ সন্তানেরও আগে!’ পিতৃত্বকে দূরে রেখে ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছেন রাহুল

কে এল রাহুল

শেষ আপডেট: 27 June 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: সবার আগে দেশ। দেশের দায়িত্ব। যার জন্য সদ্যোজাত সন্তানের দেখভালের কর্তব্যকেও দূরে সরিয়ে রাখা যায়।

এমনটাই মনে করেন কেএল রাহুল। শুধু তাই নয়। কাজেও করে দেখান। আর তাই মার্চে সন্তানের জন্মের পর পিতৃত্বের দায়কে পিছনে ঠেলে ছুটে এসেছেন ইংল্যান্ড। স্রেফ টেস্ট খেলতে নয়। প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন। আইপিএল খতম হতেই ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছেন।

আর কেউ হলে ছাড় চাইতেন। সময় নিতেন। সোজাসুজি হেডিংলে টেস্টে নেমে পড়তেন। এমনটাই মত হেমঙ্গ বাদানির। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। এখন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ। ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে যাঁর সঙ্গে কথা হয় রাহুলের। বলেন, ‘দেশ আগে হেমাঙ্গ ভাই। আমি দলের পরোয়া করি!’

প্রস্তুতি ম্যাচে নামার সুফলও পেয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার। প্রথম ইনিংসে লুজ শট খেলে চল্লিশের কোঠায় আউট হলেও দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দিয়েছেন। হাঁকিয়েছেন সেঞ্চুরি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম্যান্স বাড়িয়েছে আত্মবিশ্বাস। বেসরকারি টেস্টের চার ইনিংসে রান যথাক্রমে: ১১৬, ৫১, ৪২ ও ১৩৭।

এই প্রসঙ্গে রাহুলের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন শেয়ার করেছেন বাদানি। বলেন, ‘শুনে ভাল লেগেছিল যখন ও বলে, ‘আমি প্রস্তুতি ম্যাচ খেলতে আগেভাগে ইংল্যান্ড যেতে চাই।’ সেঞ্চুরি ভুলে যান। সেটা তো পরে এসেছে। কিন্তু এই মানসিকতা, আগে আসার, তৈরি হওয়ার ও দলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছে ও মানসিকতাই গুরুত্বপূর্ণ। ভুলে যাবেন না, রাহুল সদ্য বাবা হয়েছে। ছেলেও সঙ্গে যায়নি। তাই ওর পক্ষে ‘সন্তানের আগে দেশ’ বলাটা বেশ বড় দাবি!’

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপে রাহুলই পোড়খাওয়া সদস্য। তাই ইংল্যান্ডের মতো কঠিন সফরে নিজের দায়িত্ব ভোলেননি। বাদানি ‘অনুগত’ রাহুলকে কুর্নিশ জানিয়ে আরও বলেন, ‘ও খুব সহজেই বলতে পারত ‘আমি ওয়ার্ম আপ ম্যাচ খেলতে চাই না, সরাসরি টেস্টে নামব’। কিন্তু সেটা বলেনি। আমি ওর চোখে ও কথায় একটা খিদে দেখতে পাই। বিরাট ও রোহিতের অনুপস্থিতিতে রাহুলই সবচাইতে অভিজ্ঞ ক্রিকেটার। আর এই কর্তব্য খুব ভালভাবে পালন করেছে।’

এই ঘটনায় অনেকের মনে পড়ছে মহেন্দ্র সিং ধোনির কথা। ২০১৫-র বিশ্বকাপের আগে তিনি বাবা হন। স্ত্রী সাক্ষীর কোল আলো করে ঘরে আসে জিভা। মাহির কাছের বন্ধু ও সতীর্থ সুরেশ রায়নাকে টেক্সট মেসেজে সন্তানের জন্মের কথা জানান সাক্ষী। সেই সময় ঘরে ফেরার কথা উঠতে সটান প্রস্তাব খারিজ করেন ধোনি। সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করলে অনেকটা রাহুলের সুরেই তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে হয়েছে। মা, মে দুজনেই ভাল আছে। কিন্তু আমি আপাতত দেশের দায়িত্বে। তাই আর সবকিছু অপেক্ষা করতে পারে। বিশ্বকাপ সবচাইতে গুরুত্বপূর্ণ।’


```