Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘গ্রিক গডে’র সঙ্গে ইস্টবেঙ্গলের মধুচন্দ্রিমা শেষ, দিয়ামানতাকোসকে ছেড়ে দিল লাল-হলুদ

সোমবার লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়েছে। সেখানে দিয়ামানতাকোসকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘গ্রিক গডে’র সঙ্গে ইস্টবেঙ্গলের মধুচন্দ্রিমা শেষ, দিয়ামানতাকোসকে ছেড়ে দিল লাল-হলুদ

দিয়ামানতাকোস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 September 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: গোল মেশিন দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে (Dimitrios Diamantakos) আর লাল-হলুদ জার্সিতে দেখা যাবে না। ডুরান্ড কাপের পরই বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়েছে। সেখানে দিয়ামানতাকোসকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে পদ্মা পাড়ের ক্লাবে যোগ দিয়েছিলেন দিমি। ২০২৩ আইএসএলে কেরালার জার্সিতে ১৭ ম্যাচে ১৩ গোল করে এই ফ্র্যাঞ্চাইজি লিগের সর্বোচ্চ স্কোরার ছিলেন গ্রিসের এই স্ট্রাইকার। দুই বছরের চুক্তিতে দিয়ামানতাকোসকে এনছিল ইস্টবেঙ্গল। তবে ক্লাব সমর্থকদের মন জিততে পারেননি তিনি। লাল-হলুদ জার্সিতে ৩২ ম্যাচে করেছেন মাত্র ১২টি গোল। পাশাপাশি চর্চায় ছিল তাঁর গোল মিসের প্রবণতা। স্ট্রাইকিং ফোর্সে তাঁর ব্যর্থতার জন্যই সাফল্য আসেনি ইস্টবেঙ্গল শিবিরে।

দিমিত্রিয়স মশাল ব্রিগেডে যোগ দিয়েছিলেন কার্লোস কুয়াদ্রাতের জমানায়। এরপর অস্কার ব্রুজোঁর আমলেও সাফল্য অধরাই ছিল এই স্ট্রাইকারের কাছে। যদিও চলতি মরশুমে সাফল্যের দেখা পেয়েছেন তিনি। ডুরান্ড কাপের শেষ আটের ম্যাচে তাঁর জোড়া গোলেই ডার্বি জিতে নেয় ইস্টবেঙ্গল।

মোহনবাগানের বিরুদ্ধে গোল পেলেও সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রচুর সুযোগ নষ্ট করেন তিনি। ম্যাচটি হেরে ডুরান্ড থেকে বিদায় নেয় অস্কার ব্রুজোঁর ছাত্ররা। এরপরই সম্ভবত দিয়ামানতাকোস সম্পর্কে মোহভঙ্গ ঘটে ইস্টবেঙ্গলের।


```