Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কবে আসবে ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ? জানালেন দেবব্রত সরকার

আগামী ৫ অক্টোবর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

কবে আসবে ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ? জানালেন দেবব্রত সরকার

জামশেদপুর ম্যাচের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল এফসি

শেষ আপডেট: 3 October 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি আপাতত যথেষ্ট টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে। প্রথম তিনটে ম্যাচে তারা একটাও জিততে পারেনি। তার উপরে দলের প্রাক্তন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত ইতিমধ্যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

এই অবস্থায় ইস্টবেঙ্গলকে পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসি'র বিরুদ্ধে খেলতে হবে। বৃহস্পতিবার সকালে জামশেদপুর যাওয়ার আগে লাল-হলুদ ব্রিগেড বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন সেরে নেয়। এই অনুশীলন দেখতে মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁকে প্রশ্ন করা হয় যে দলের আগামী হেড কোচ হিসেবে কাকে বেছে নেওয়া হবে। জবাবে তিনি কী বললেন, আসুন জেনে নেওয়া যাক।

ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, 'ইস্টবেঙ্গল কী হারিয়েছে, আশা করছি যে সেটা ওরা বুঝতে পেরেছে। পেশাদার ফুটবলার নিজেরাই নিজেদের ভুল শোধরাতে পারে। ক্লাব আধিকারিক কিংবা কোচ তাঁদের বাইরে থেকে শুধুমাত্র একটা সাপোর্ট দিতে পারে। এর বাইরে কিছু করতে পারে না।'

পাশাপাশি তিনি আরও যোগ করলেন, 'ইস্টবেঙ্গল ফুটবল দলে যারা এখন খেলছে, তারা দেশের সেরা ফুটবলারদের মধ্যে একজন। আশা করব, আগামী ম্যাচে কী করতে হবে, সেটা তারা খুব ভাল করেই জানে।'

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল দলের নয়া হেড কোচ সম্পর্কে একাধিক গুঞ্জন ছড়িয়েছে। এই ব্যাপারে দেবব্রত সরকার বললেন, 'দলের নতুন হেড কোচ হিসেবে অনেকের নামই আমরা শুনতে পাচ্ছি। কারা এসব কথা বলছে, আমরা জানি না। কুয়াদ্রাত আচমকাই নিজের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এটার জন্য় প্রস্তুত ছিলাম না। ফলে আমাদের নতুন করে গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই। আশা করছি, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে ফেলতে পারব।'

এই পরিস্থিতিতে একথা বলা যেতেই পারে যে দেবব্রত সরকার আপাতত বিনো জর্জের উপরেই আস্থা রাখছেন। জামশেদপুর ম্যাচে কেমন দলগঠণ করা হবে, সেই ব্যাপারেও তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। জামশেদপুর ম্যাচের পরই খুব সম্ভবত দলের নতুন হেড কোচ নিয়ে আলোচনা করা হতে পারে।


```