Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলেই থাকছেন চাণক্য ব্রুজোঁ

গত মরশুমে অস্কার ইস্টবেঙ্গলের প্রধান কোচ হয়ে আসার পর থেকেই কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে দল। সমর্থকদের কাছেও আশার প্রতীক হয়ে উঠেছেন তিনি। তাঁর কোচিংয়েই স্বপ্ন দেখা শুরু করেছে লাল-হলুদের অসংখ্য ভক্ত।  

২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলেই থাকছেন চাণক্য ব্রুজোঁ

অস্কার ব্রুজোঁ

শেষ আপডেট: 29 May 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মরশুমের টানা ব্যর্থতা ভুলতে এবার মরিয়া পদ্মা পাড়ের ক্লাব। সেই লক্ষ্যে আগামী মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যেই তারা নতুন দুই বিদেশির সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। এই দুই বিদেশি হলেন প্যালেস্তাইনের রশিদ ও ব্রাজিলের মিগুয়েল। পাশাপাশি দিমিত্রিস, ক্রেসপোর মতো বিদেশিরাও থাকছেন এবার। বেশ কিছু ভারতীয় ফুটবলারের সঙ্গেও চুক্তি হয়ে গিয়েছে। এবার হেডস্যার (Head Coach) অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) সঙ্গে আরও এক বছরের চুক্তি (One Year Contract Extended) বাড়াল লাল-হলুদ ব্রিগেড। অর্থাৎ ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্তই থাকছেন চাণক্য ব্রুজোঁ।

আসলে গত মরশুমে অস্কার ইস্টবেঙ্গলের প্রধান কোচ হয়ে আসার পর থেকেই কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে দল। সমর্থকদের কাছেও আশার প্রতীক হয়ে উঠেছেন তিনি। তাঁর কোচিংয়েই স্বপ্ন দেখা শুরু করেছে লাল-হলুদের অসংখ্য ভক্ত। 

 

বৃহস্পতিবার ইমামি ইস্টবেঙ্গল এফসি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, প্রধান কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে এক বছরের চুক্তি বৃদ্ধি করা হয়েছে। যার ফলে ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন তিনি। ব্রুজোঁর নেতৃত্বে লাল-হলুদ ব্রিগেড গ্রুপ এ-তে শীর্ষে থেকে গত মরশুমে প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। মরশুমের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়ার পর এই স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ান সুপার লিগের একটি মরশুমে সর্বোচ্চ পয়েন্ট (২৮)-এ নিয়ে যান। যদিও গত মরশুমে দলের শুরু খুবই খারাপ হয়েছিল।” 

ব্রুজোঁর দৃষ্টিভঙ্গির প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে ইমামি গ্রুপের বিভাষ বর্ধন আগরওয়াল বলেন, "কোচ অস্কার দলে নতুন করে উদ্দেশ্যের অনুভূতি এনেছেন। খেতাবের জন্য চ্যালেঞ্জ করার মানসিকতা তিনি ফুটবলারদের মধ্যে গড়ে তুলেছেন। আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি তাঁর নিষ্ঠা এবং খেলোয়াড় এবং সমর্থক উভয়কেই অনুপ্রাণিত করার ক্ষমতা তাঁকে আমাদের ক্লাবের ভবিষ্যতের জন্য আদর্শ নেতা করে তুলেছে।" 

চুক্তি বৃদ্ধির পর ব্রুজোঁ বলেছেন, আগামী মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল এফসির সঙ্গে আমার যাত্রা আরও দীর্ঘায়িত করতে পেরে আমি রোমাঞ্চিত। যদিও আগের মরশুমটিতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিলবিশেষ করে প্রাথমিক বিপর্যয়ের পর।আমরা সম্মিলিতভাবে সেই অভিজ্ঞতাগুলি থেকে শিখেছি এবং এখন এই দুর্দান্ত ক্লাবটিকে সাফল্য এনে দিতে আমরা সম্পূর্ণ মনোযোগী। আমাদের অনুগত সমর্থকরা তাঁদের আবেগধৈর্য এবং ইস্টবেঙ্গলের ঐতিহ্যের প্রতি অটল বিশ্বাসকে প্রতিফলিত করে চলেছেন। এবার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।”


```