Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

রশিদ, বিষ্ণুর গোলে নামধারীকে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল

মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণুর গোলে ইস্টবেঙ্গল এদিন জিতেছে ২-০ গোলে।

রশিদ, বিষ্ণুর গোলে নামধারীকে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 October 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের পর নামধারী এফসিকেই (Namdhari FC) আইএফএ শিল্ডের (IFA Shield) সবথেকে শক্তিশালী দল বলে উল্লেখ করেছিলেন ইস্টবেঙ্গলের চাণক্য অস্কার ব্রুজোঁ। এবার আই লিগের সেই দলকে হারিয়েই আইএফএ শিল্ডের ফাইনালে উঠে পড়ল লাল-হলুদ ব্রিগেড (East Bengal in IFA Shield Final)। মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণুর গোলে ইস্টবেঙ্গল এদিন জিতেছে ২-০ গোলে।

চলতি আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে গোলের মালা পরিয়েছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। এদিন ড্র করলেও ফাইনালে উঠে যেত পদ্মা পাড়ের ক্লাব। কিন্তু জয়ের ধারা অব্যাহত রেখেই তারা চলে গেল ট্রফি জয়ের দোরগোড়ায়। 

প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক ফুটবল শুরু করে ব্রুজোঁর ছাত্ররা। পাঞ্জাবের দলটির বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সল ক্রেসপোর ক্রস ফাঁকা গোল হেড করতে পারেননি মিগুয়েল। ফিরতি বলে জোরাল শট নেন প্যালেস্তাইনের মিডিও রশিদ। নামধারীর এক ডিফেন্ডারের গায়ে লেগে সেই শট জালে জড়িয়ে যায়। ১৯ মিনিটে রশিদিরে করা এই গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 

দ্বিতীয় গোলটি আসে ৪২ মিনিটে। আচমকা গতি বাড়িয়ে ডান পায়ে শট নেন বিষ্ণু। বলে জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও কাজের কাজ হয়নি। ২-০ গোলে জিতে ফাইনালে উঠে পড়ল মশাল ব্রিগেড। এখন দেখার ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হয়, মোহনবাগান নাকি লালকমল ভৌমিকের ইউনাইটেড স্পোর্টস?   


```