Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিশোরভারতীতে দুরন্ত লাল-হলুদ, এয়ারফোর্সকে ৬ গোল দিল ইস্টবেঙ্গল

নিয়মরক্ষার ম্যাচেই দুরন্ত খেলে এয়ারফোর্সকে ছয় এক গোলে হারাল ইস্টবেঙ্গল (East Bengal vs Airforce)।

কিশোরভারতীতে দুরন্ত লাল-হলুদ, এয়ারফোর্সকে ৬ গোল দিল ইস্টবেঙ্গল

রণদীপ দে

শেষ আপডেট: 10 August 2025 21:52

দ্য ওয়াল ব্যুরো: এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচটা ছিল নিয়মরক্ষার। কারণ আগের দুটো ম্যাচ জিতে ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেই দুরন্ত খেলে এয়ারফোর্সকে ছয় এক গোলে হারাল ইস্টবেঙ্গল (East Bengal vs Airforce)। ফলে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে পা রাখল।

রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয় ডুরান্ড কাপের গ্রুপ 'এ' পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয় ইন্ডিয়ান এয়ার ফোর্স। বুধবার নামধারীকে হারিয়ে ডুরান্ড কাপের শেষ আটে আগেই পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এই দিন ইস্টবেঙ্গল দলে প্রথম এগারোয় ছিলে  আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে এবং মরক্কোন খেলোয়াড় হামিদ।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল আক্রমন করতে থাকে। ম্যাচের ২ মিনিটের মাথায় জোড়া কর্নার পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের দ্বিতীয় কর্নার আনোয়ারের মাথায় লেগে গোলের দিকে বল গেলেও ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলকিপার বাঁচিয়ে দেনা। ম্যাচের ৬ মিনিটে এডমুন্ডের ক্রস থেকে হেডে গোল করেন হামিদ। এই নিয়ে ডুরান্ডে হামিদ ২টি গোল করে ফেলেন।

ম্যাচের ১২ মিনিটে মাথায় নওরেম মহেশের বাড়ানো বলে হামিদ শট নিলেও ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিফেন্ডার গোল লাইন সেভ করেন। ২৩ মিনিটে এডমুন্ড সুযোগ নষ্ট করেন। ঠিক তারপরেই ২৫ মিনিটে মহেশের বাড়ানো বল থেকে গোল করতে ভুল করেননি বিপিন।

৩৬ মিনিটে একটি গোল শোধ করে এয়ার ফোর্স ।২-১  গোলে বিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

এদিন বিপিন এবং হামিদের জুটিকে বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল। ৬৩ মিনিটে কর্নার পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের কর্নার থেকে আনোয়ারের নেওয়া হেড জালে জড়িয়ে যায়।

এরপর আনোয়ারকে তুলে ডেভিড  এবং হামিদের বদলে মহম্মদ রশিদকে নামান ব্রুজো। মহেশকে তুলে নামান সাউল ক্রেসপোকে। ৬৮ মিনিটে রশিদের দূরপাল্লার শটে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল।

ডুরান্ড কাপের প্রথম ম্যাচ চোট পেয়েছিলেন পি ভি বিষ্ণু। এদিন অস্কার বিপিন সিংকে তুলে পি ভি বিষ্ণুকে নামান। নেমেই ৮২ মিনিটে বিষ্ণু ফাঁকা গোলে বল খেলতে পারেননি।

ম্যাচের ৮৪ মিনিটে এডমুন্ডের ক্রস থেকে সাউল গোল করেন। ৯০ মিনিটের মাথায় ডেভিডের করা গোলে ইস্টবেঙ্গও ৬-১ গোলে জিতে মাঠ ছাড়ে।


```