Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘মেসির চুলও দেখতে পাইনি… আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেল!’ রাগে ফেটে পড়লেন সমর্থকেরা

এদিন মাত্র ২৩ মিনিট মেসি মাঠে থাকেন। তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। যতটুকু সময় মেসি যুবভারতীতে ছিলেন, তখন তাঁকে নিরাপত্তারক্ষীরা এমন ভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্যেও তাঁদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি! 

‘মেসির চুলও দেখতে পাইনি… আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেল!’ রাগে ফেটে পড়লেন সমর্থকেরা

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 December 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: মেসিকে (Lionel Messi in Kolkata) দেখবেন, তাঁর স্কিলের ঝলকের সাক্ষী থাকবেন, এই উদ্দেশ্য নিয়ে আজ শনিবার সাতসকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Lionel Messi GOAT Tour) আসেন কয়েক হাজার সমর্থক। কিন্তু নির্ধারিত সময়ের আগেই মেসির ময়দান ছেড়ে চলে যাওয়া, তাঁকে (Lionel Messi India) যথেষ্ট সময় দেখতে না পারার হতাশা বদলে গেল ক্ষোভে। যুবভারতীতে (Yuba Bharati) হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে (Lionel Messi) একটিবারের জন্যও দেখতে না পেয়ে বোতল ছুড়লেন দর্শকরা (Messi Kolkata)।

‘কত লোক একমাসের স্যালারি জমিয়ে আজ মেসিকে দেখতে এসেছে জানেন?’ রোষ ফেটে বেড়াল এক সমর্থকের কথায়। এরপর জুড়ে দেন, ‘আমাদের সঙ্গে আজ একটা স্ক্যাম হয়ে গেল!’ কোথায় ঠকানো হল সমর্থকদের? ব্যাখ্যার সুরে জবাব, ‘দেড়শো টাকার, দুশো টাকার কোল্ড ডিঙ্কস ব্রিক্রি হচ্ছে। লোকে মেসিকে দেখতে এসেছে, কোনও নেতামন্ত্রীকে নয়!’ গলদ কোথায়? জানাতে গিয়ে তিনি বলেন, ‘পুলিশ-মিলিটারিরা মেসিকে ঘিরে রেখেছেন। আমরা চুল পর্যন্ত দেখতে পারিনি! আমরা তিন হাজার টাকার টিকিট কেটে মাঠে এসেছি। শুধু মেসিকে এক ঝলক দেখতে। যে বোতল আজ মাঠে ছোড়া হয়েছে, সে সব তিনশো টাকা দিয়ে কেনা!’

এদিন মাত্র ২৩ মিনিট মেসি মাঠে থাকেন। তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। যতটুকু সময় মেসি যুবভারতীতে ছিলেন, তখন তাঁকে নিরাপত্তারক্ষীরা এমন ভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্যেও তাঁদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি! এদিকে নিরাপত্তারক্ষীদেরও মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। এরপরই মাঠে চরম বিশৃঙ্খলা। গ্যালারি থেকে বোতল ছোড়া থেকে হোর্ডিং, সব ছিঁড়ে দেন মেসি ভক্তরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেও বোতল ছোড়া হয়।

দিনের শুরুর ছবিটা অবশ্য অন্যরকম ছিল। কলকাতায় (Kolkata Messi) পা রাখতেই কার্যত রাষ্ট্রপ্রধানের মতো নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হল লিওনেল মেসিকে (Leo Messi)। নেতাজি সুভাষচন্দ্র (Kolkata Airport) বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে ফেলেন পুলিশ ও আধাসেনার সদস্যরা। একাধিক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে টার্মিনাল ছাড়েন মেসি। ক্যামেরার ফ্ল্যাশ, ভক্তদের উন্মাদনা (Messi Fans) আর কড়া নজরদারিতে যেন মুহূর্তেই উৎসবের আবহ।


```