Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইউনাইটেড কলকাতার সঙ্গে ড্র, এবার মহামেডানের সামনে লজ্জার অবনমন পর্ব

এদিন ইউনাইটেড কলকাতার সঙ্গে ১-১ গোলে ড্র করে রেলিগেশন রাউন্ডে চলে গেল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা।

ইউনাইটেড কলকাতার সঙ্গে ড্র, এবার মহামেডানের সামনে লজ্জার অবনমন পর্ব

ছবি সৌজন্যে মহামেডান সোশ্যাল মিডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 September 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: গত চার বছরের মধ্যে তিন বার কলকাতা লিগ (CFL) ঢুকেছে সাদা-কালো তাঁবুতে। ২০২১, ২০২২ ও ২০২৩ প্রিমিয়র ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে খেতাব জয়ের হ্যাটট্রিক করেছিল মহামেডান (Mohammedan)। আর এবার কিনা তারা চলে গেলে অবনমন পর্বের আওতায়। এদিন ইউনাইটেড কলকাতার সঙ্গে ১-১ গোলে ড্র করে রেলিগেশন রাউন্ডে (Relegation Round) চলে গেল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা। 

ক্লাব কর্তা ও ইনভেস্টরদের মধ্যে সমস্যা চলছে। কোচ ও ফুটবলাদের টাকা না দেওয়ায় শাস্তির কোপে পড়ে নতুন খেলোয়াড়ের সঙ্গেও চুক্তি করা যাচ্ছে না। এই হাল চলছে ২০২৫ আইএসএল থেকে। নতুন মরশুমে কোনওমতে জোড়াতালি দিয়ে কলকাতা লিগে দল নামিয়েছিলেন মহামেডান কর্তারা। কিন্তু হতাশা ছাড়া কিছুই এল না।

শুক্রবার বারাকপুরে ডু আর ডাই ম্যাচে মহামেডানের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড কলকাতা। যারা আগেই সুপার সিক্সে পা রেখেছে। তাই লড়াইটা শক্তই ছিল। তবুও ক্লাবের ইতিহাস, গরিমা বলে একটা কথা আছে। মেহেরাজের ছাত্রদের মধ্যে সেই বোধটাই দেখা গেল না। যে ম্যাচে জয়ই ছিল একমাত্র কাম্য, সেখানে কোনওমতে ড্র করে যেন হারের লজ্জা বাঁচানো হল। তবে ময়দানের আর এক প্রাচীন ক্লাব এরিয়ান এদিন পুলিশকে হারিয়ে রেলিগেশনের লজ্জা এড়িয়েছে।

প্রথমার্ধে বেশ নিষ্প্রভ দেখিয়েছে মহামেডানকে। ফুটবলারদের মধ্যে জয়ের তাগিদই চোখে পড়ছিল না। একাধিক ভুল পাস, ডিফেন্সে একের পর এক ভুল, আক্রমণ ভাগ ছন্দহীন, খুঁজেই পাওয়া যাচ্ছিল না আদিসন, ম্যাক্সিয়নদের। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে মহামেডান।

তবে, দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মহামেডান। ৫৫ মিনিটে দলকে সমতায় ফেরান লালাঙ্গাইল সাকা। এরপর একের পর এক আক্রমণ তুলে আনলেও গোলের দেখা পায়নি মেহেরাজের ছাত্ররা। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় মহামেডানকে। সাদা-কালো ব্রিগেড তাদের গ্রুপ পর্ব শেষ করল ১১ পয়েন্ট নিয়ে। আর এরিয়ান এক পয়েন্টে (১২) এগিয়ে থেকে রেহাই পেল রেলিগেশন পর্ব থেকে। 


```